1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

আমার সেই হাসি ‘সাংবাদিকদের উস্কানিতে’: শাজাহান খান

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯
  • ৩০ বার পড়া হয়েছে

গত বছর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর তৎকালীন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের যে হাসি ক্ষোভের আগুন জ্বালিয়েছিল, নয় মাস পর সেই হাসির ঘটনার ব্যাখ্যা দিলেন তিনি নিজেই। তার দাবি- তার ওই হাসির পেছনে ‘সাংবাদিকদের উস্কানি’ ছিল।

সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ১৪ দলের এক সেমিনারে শাজাহান খান বলেন ‘৬৮ বছর পর মোংলা বন্দরের জট ছুটতে যাচ্ছে- সেদিন (নৌ মন্ত্রণালয়ের অনুষ্ঠানে) এ কথা বলার সময় হঠাৎ করে একজন সাংবাদিক প্রশ্ন করলেন- ‘আপনার আশকারায় আজ সড়কে দুই শিক্ষার্থীর প্রাণ গেছে।’ আমার নাকি আশকারা? এই কথায় আমি একটু হেসেছিলাম। তা ছাড়া আমি একটু বেশি হাসি। তবে এই হাসির জন্য উস্কানি দিয়েছেন সাংবাদিকরা।’

গত বছরের ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী মারা গেলে সড়কে বিক্ষোভ করে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

ওই দিনই সচিবালয়ে মোংলা বন্দরের জন্য মোবাইল হারবার ক্রেন কেনার চুক্তিপত্র স্বাক্ষর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হেসে ওঠেন তৎকালীন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তার ওই হাসির ভিডিও সামাজিকে যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পরদিন তার পদত্যাগসহ সড়কে নিরাপত্তার দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে সারাদেশের শিক্ষার্থীরা। ওই আন্দোলনে নয় দিন কার্যত অচল ছিল ঢাকার সড়ক।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!