1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

আবারও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  • আপডেট হয়েছে : শনিবার, ২০ এপ্রিল, ২০১৯
  • ৫৫ বার পড়া হয়েছে

এবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মাসুদপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতের নাম বিশু (২৫)। নিহত বিশু উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর মুন্সিপাড়ার তৈমুর হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৩টার দিকে জেলার মাসুদপুর সীমান্ত দিয়ে বিশুসহ কয়েকজনের ভারতের অভ্যন্তরে গরু আনতে যান।

এ সময় সভাপুরের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের লক্ষ্য করে গুলি চালালে বিশু গুলিবিদ্ধ হন। সহযোগীরা তাকে উদ্ধার করে বাংলাদেশি ভূখণ্ডের আন্তর্জাতিক পিলার ১৬৮ এর সাব ৪-৫ পিলারসংলগ্ন এলাকায় নিয়ে যাওয়ার পরই তার মৃত্যু হয়।

এরপর সহযোগীরা তার মৃতদেহ ফেলে পালিয়ে যান।

স্থানীয় ওয়ার্ড সদস্য সমীর আলী জানান, শনিবার সকালে স্থানীয়রা বিশুর মৃতদেহ একটি ধানক্ষেতে পড়ে থাকতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের খবর দেয়।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার জানান, ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়েছি। এ ব্যাপারে খোঁজখবর দেয়া হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!