1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

লুকলা বিমানবন্দরে বিমানের ওপর বিমান বিধ্বস্ত, নিহত ৩

  • আপডেট হয়েছে : রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

নেপালের এভারেস্ট অঞ্চলের একমাত্র বিমানবন্দরে উড্ডয়নের সময় একটি বিমান বিধ্বস্ত হলে অন্তত তিনজন নিহত হয়েছেন।

রবিবারের সকালে লুকলা বিমানবন্দরে পার্ক করা আরও দুটি বিমানের ওপর এটি বিধ্বস্ত হলে আরও চারজন আহত হন। অবতরণ ও উড্ডয়নের জন্য সবচেয়ে কঠিন বিমানবন্দর হিসেবে এটির দুর্নাম রয়েছে। খবর এএফপির।

বিমান কর্মকর্তা রাজ কুমার চিত্র বলেন, উড্ডয়নের সময় হেলিপ্যাডের দিকে পিছলে যায় বিমানটি। এরপর দুটি বিমানের সঙ্গে ধাক্কা খায়। আহতদের চিকিৎসার জন্য কাঠমান্ডু পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার কারণ বর্ণনা করতে পারেননি তিনি।

বিমানবন্দরের আরেক কর্মকর্তা ইমা নাথ অধিকারী বলেন, সামিট এয়ারের তুরবো-প্রপ লেট-৪১০ বিমানের সহ-পাইলট কাঠমান্ডুর উদ্দেশ্যে বিমানটি উড্ডয়ন করাচ্ছিলেন। ঘটনাস্থলে থাকা এক পুলিশ কর্মকর্তা এ দুর্ঘটনায় নিহত হয়েছেন।

দেশটির পুলিশের মুখপাত্র বলেন, হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে তাদের আরেক কর্মকর্তা নিহত হন।

ঘটনাস্থলের ছবিতে বিমানের ছিন্নভিন্ন অংশ ও দগ্ধ হওয়া ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে। প্রতিবছর শত শত হিমালয়গামী পর্যটক ও পর্বতারোহী এ বিমানবন্দরটি ব্যবহার করেন।

এপ্রিলের দিকে পর্বতারোহীদের সংখ্যা বেড়ে যায়। কিন্তু বিচ্ছিন্ন অঞ্চল হওয়ায় হিমালয় কন্যা বলে পরিচিত নেপালের সড়ক যোগাযোগ অনেকটা দুর্গম।

দুর্বল প্রশিক্ষণ ও ব্যবস্থাপনার কমতি থাকায় বিমান নিরাপত্তা একেবাবের অপ্রতুল। নেপালের বিমান নিরাপত্তা নিয়ে এর আগে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন।

গত ফেব্রুয়ারিতে পূর্বাঞ্চলীয় পাহাড়ি অঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির পর্যটনমন্ত্রীসহ সাতজন নিহত হয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!