1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

৮ম তলা থেকেই আগুনের সূত্রপাত: তদন্ত কমিটি

  • আপডেট হয়েছে : রবিবার, ৩১ মার্চ, ২০১৯
  • ৪০ বার পড়া হয়েছে

বনানীর এফআর টাওয়ারের ৮ম তলায় বৈদ্যুতিক শটসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন স্বরাষ্ট্র এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সদস্যরা।

রোববার বনানীর এফআর টাওয়ারের পাশে গণশুনানি শেষে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব ফায়জুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান ।

ফায়জুর রহমান বলেন, গণশুনানির মূল উদ্দেশ্য হলো আগুনের সূত্রপাত সম্পর্কে জানা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে যাতে আমরা মোকাবিলা করতে পারি। গত ২৯ মার্চ থেকে আমাদের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। গণশুনানি তদন্ত কাজেরই একটি অংশ। আমরা জমির মালিক পক্ষের বক্তব্য শুনেছি। তারা প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিয়েছে। পাশাপাশি এই ভবনটি যারা নির্মাণ করেছে তারা গতকাল পর্যন্ত কোনও কাগজপত্র দেয়নি। তাদের কাগজপত্র জমা দেয়ার জন্য সময় দিয়েছি।

তিনি বলেন, সাধারণত এ ধরনের বহুতল ভবনে যেসব অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকার দরকার, তা ছিল না। আগুন লাগার সময় ভবনে কোনও ফায়ার অ্যালার্ম বাজেনি। কখনও কোনও অগ্নি সুরক্ষার মহড়া হয়নি। ভবনের ফায়ার এক্সিট ওয়ে খুবই সরু, অনেকগুলো ফ্লোরে এক্সিটডোর সিল করা ছিল। এক্সিট ডোরের কোনও দিকনির্দেশক চিহ্ন ছিল না। এ কারণে আগুনের ঘটনায় ভবনে অবস্থান করা কেউ ওই ডোরটি ব্যবহার করতে পারেনি।

ভবন থেকে বের হয়ে আসার চ্যালেঞ্জ সম্পর্কে গণশুনানিতে তিনি জানান, ভবনটি সম্পূর্ণ গ্লাস দিয়ে ঢাকা থাকায় আগুন থেকে যে ধোঁয়ার সৃষ্টি হয়েছে সেটি বের হতে না পেরে পুরো ভবনের ফ্লোরগুলো ও সিঁড়িতে ছড়িয়ে পড়ে। এ কারণে মানুষের বের হয়ে আসাটা কঠিন ছিল। আমরা সবার বক্তব্য শুনেছি। আরও কি কি ব্যবস্থা থাকলে তারা আরও দ্রুত বের হতে পারতো সেগুলো আমরা সুপারিশের মাধ্যমে তুলে ধরবো।

তিনি আরও বলেন, গণশুনানিতে আমরা ৮মতলার এক্সপ্রেক্টা এসএম টেক্সট লিমিটেডের কাউকে পাইনি। তবে এই ফ্লোরে মালিককে আমরা অফিসে ডেকেছি। তিনি কাগজপত্রসহ অফিসে এসে দেখা করবেন। তবে সামনের একজন সিকিউরিটি গার্ড পেয়েছি। তিনি জানিয়েছেন, ভবনের ৮ম তলা থেকে আগুন বের হতে দেখেছেন।

তিনি বলেন, এছাড়া আমরা নিচতলা, চার, পাঁচ, নয়, ১০, ২১ ও ২২ তলার প্রত্যক্ষদর্শীদের পেয়েছি কিন্তু আটতলার কেউ আসেনি। তবে আগুনের সূত্রপাতের সরাসরি প্রত্যক্ষদর্শী কাউকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, সকাল থেকে দুপুর পর্যন্ত গণশুনানিতে ২৪ জন প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়া হয়। তাদের বক্তব্য পর্যালোচনা করে প্রাথমিকভাবে ৮ম তলা থেকে আগুনের সূত্রপাতের বিষয়টি জানায় তদন্ত কমিটি। কমিটি এই ২৪ জন প্রত্যক্ষদর্শী ও হাসপাতালে চিকিৎসাধীন আহতদের যাবতীয় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে আগামী ৩ এপ্রিল তদন্ত প্রতিবেদন জমা দেবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!