
কেনিয়া যাওয়ার পথে ১৫৭ আরোহী নিয়ে ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ নামে একটি বিমান বিধ্বস্ত হয়েছে।
আজ রোববার ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
দেশটির প্রধানমন্ত্রী আববি আহমেদের টুইটারে দেয়া এক বার্তায় বিমান বিধ্বস্তে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

তবে বিমান বিধ্বস্তের এ ঘটনায় ঠিক কতজনের প্রাণহানি ঘটেছে তা নিশ্চিত করা হয়নি। সূত্র: আল-জাজিরা।