1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

স্বাধীনতার ৪৮ বছর পর কেন আমাদের এসব শুনতে হচ্ছে: ড. কামাল

  • আপডেট হয়েছে : সোমবার, ১৮ মার্চ, ২০১৯
  • ৪৭ বার পড়া হয়েছে

গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, যারা এ দেশে গণতন্ত্র চলতে দেয় না, তারা বঙ্গবন্ধুর স্বপ্নের পথে বাধা দিচ্ছে।

আজ সোমবার বিকালে সুপ্রিমকোর্ট মিলনায়তনে বঙ্গবন্ধুর ৯৯ তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, মোকাব্বির খান, গণফোরাম নেতা ইঞ্জিনিয়ার সিরাজুল হক, গণফোরাম ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ প্রমুখ।

নেতাকর্মীদের কাছে প্রশ্ন রেখে ড. কামাল হোসেন বলেন, আমাদের দেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কি হচ্ছে? আইনের শাসন আছে? মানুষের ভোটের অধিকার আছে? তার প্রশ্নের জবাবে নেতাকর্মীরা না.. না.. উচ্চারণ করেন। এ সময় ড. কামাল বলেন, আমি আনন্দ বোধ করতাম যদি সবাই হ্যাঁ হ্যাঁ উত্তর দিতেন। আজকে স্বাধীনতার ৪৮ বছর পর কেন আমাদের এসব শুনতে হচ্ছে।

তিনি বলেন, যারা বঙ্গবন্ধুর নাম নিয়ে মানুষের ওপর আক্রমণ করে, যারা তার কথা অমান্য করছে তাদের চিহ্নিত করে আমাদের সকলে মিলে তাদের একঘরা করা দরকার।

গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, বর্তমান সরকার বঙ্গবন্ধুর নীতির উল্টো কাজটা করছে। বঙ্গবন্ধুকে ১৫ আগস্ট ঘাতকরা হত্যা করেছে। আজকে যারা সুশীল, বঙ্গবন্ধুর নীতি আর্দশের কথা বলেন, তারা প্রতিদিন প্রতি মুহূর্তে বঙ্গবন্ধুকে হত্যা করছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!