1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

সুন্দরগঞ্জে ট্রাকের চাপায় স্কুল ছাত্রী নিহত

  • আপডেট হয়েছে : বুধবার, ২০ মার্চ, ২০১৯
  • ৩৯ বার পড়া হয়েছে

কোচিং করতে যাওয়ার পথে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে ট্রাকের চাপায় সুমী আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। এসময় শাহানাজ আক্তার (১৫) নামের আরো ১ছাত্রী আহত হয়। আহত শাহানাজ কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সুমী আক্তার উপজেলার করুনাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ও আহত শাহনাজ আক্তার কাটগড়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী।

স্থানীয়রা জানান, আজ বুধবার সকালে তারা নিজ নিজ বাইসাইকেলযোগে ছাইতানতলা বাজারে জ্যোতি কোচিং সেন্টারে যাবার সময় শাখামারা ব্রীজ নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুমী আক্তার নিহত হয়। সে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভাদ্র গ্রামের আব্দুল গণির কন্যা। আহত শাহানাজ আক্তার একই গ্রামের শাহ-আলমের কন্যা।

করুণাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এটিএম রুহুল আমীন ও সর্বনন্দা ইউপি চেয়ারম্যানের মো. মাহাবুব রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহান জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!