1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

সাদুল্লাপুরে বীর মুক্তিযোদ্ধা সাইদার মেম্বারের রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  • আপডেট হয়েছে : রবিবার, ১৭ মার্চ, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বড় গোপালপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাইদার রহমান (৭০) মেম্বারের দাফন রাষ্টীয় মর্যাদায় সম্পূন্ন হয়েছে । ১৭মার্চ রেববার দুপুরে ঢোলভাংগা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে মুসল্লির উপস্থিতির মাধ্যমে ভালোবাসায় সিক্ত হয়ে চোখের জলে শেষ বিদায় জানানো হয় । ৭০ বছরের বর্নাঢ্য কর্মময় জীবনে তিনি বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হন । তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন ।
ঢোলভাংগা খেলোয়াড় কল্যান সমিতির উপদেষ্টা হাস্যজ্জল, অতিথি পরায়ন, মিশুক সাইদার রহমান ৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করে বীর খেতাবে ভূষিত হয়েছিলেন । তিনি শারীরিক ভাবে চলাচল করলেও দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে খাওয়া দাওয়া শেষে বিশ্রাম নিচ্ছিলেন । হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অচেতন হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে পলাশবাড়ী হাসপাতালে নিলে কর্তব্যরত ডাঃ তাকে মৃত বলে ঘোষনা করেন ।
গাইবান্ধা জেলা কালেক্টর মেজিষ্ট্রেটেডের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অর্নারের মাধ্যমে সম্মান প্রদর্শন করা হয় বীর মুক্তিযোদ্ধা সাইদার রহমানকে ।
এসময় উপস্থিত ছিলেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহমুদুল হক শাহজাদা ও উপজেলা কমান্ডারসহ তার সহকর্মি ছাড়াও হাজারো মুসল্লিবৃন্দ । মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র ,মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!