1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

শিক্ষার্থীদের সড়ক অবরোধ-বিক্ষোভ বাসে আগুন, যানজটে স্থবির রাজধানী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
  • ১৩৪ বার পড়া হয়েছে

রাজধানীর প্রগতি সরণিতে বাসচাপায় এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হওয়ায় রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনের রাস্তাটি অবরোধ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটার পরই একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

শিক্ষার্থীরা সুপ্রভাত পরিবহনের একটি বাসে আগুন লাগিয়ে দেন।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, সকাল সোয়া ৭টার দিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার আহমেদ চৌধুরীকে চাপা দেয় সুপ্রভাত পরিবহনের একটি বাস। ঘটনাস্থলেই নিহত হন তিনি। ওই বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

দুর্ঘটনার পরই নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।

পরে খবর শুনে বিইউপির শিক্ষার্থীরাও বিক্ষোভে অংশ নেন। বাসচালকের শাস্তির দাবিতে সড়কেই বসে পড়েন তারা। বিক্ষোভকারীরা ন্যায়বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন।

বসুন্ধরা আবাসিক এলাকার গেটের সামনে রাস্তার দুপাশই অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অবরোধের কারণে বাড্ডা নতুনবাজার থেকে কুড়িলের পথে দুদিকেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

সকাল ১১টার পর ঘটনাস্থলে যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি জানান, শিক্ষার্থীদের সঙ্গে প্রতি মাসে সড়ক নিয়ে বৈঠক করতে চান। তিনি বলেন, ‘আজ সময় এসেছে সচেতনতা বৃদ্ধি করার। সেটা তোমরাই পারবে। আজ তোমাদের দাবি অত্যন্ত যৌক্তিক।’

তবে এরপরও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখেন। শিক্ষার্থীরা জানান, জাবালে নূর বন্ধ হওয়ার কথা ছিল। কিন্তু জাবালে নূর এখনো চলছে। সুপ্রভাত বাস এমন একটি দুর্ঘটনা ঘটানোর পরও কাল থেকে চলবে। তারা অবিলম্বে শাস্তির দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন।

এদিকে শিক্ষার্থীদের সড়ক অবরোধে গোটা নগরীতে যান চলাচল স্থবির হয়ে পড়েছে। সর্বত্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে জনদুর্ভোগ চরমে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!