1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং

রোহিঙ্গাদের ১৪০০ কোটি টাকা দিল বিশ্বব্যাংক

  • আপডেট হয়েছে : শনিবার, ৯ মার্চ, ২০১৯
  • ৪৭ বার পড়া হয়েছে

বাংলাদেশে আশ্রয় নেওয়া ১১ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য ১৬ কোটি ৫০ লাখ ডলারের অনুদান, অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা।

শুক্রবার ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের বোর্ড সভায় রোহিঙ্গাদের জন্য এ অনুদান অনুমোদন হয় বলে সংস্থাটির ঢাকা কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

‘ইমারজেন্সি মাল্টিসেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স’ শীর্ষক একটি প্রকল্পের মাধ্যমে রোহিঙ্গাদের মৌলিক চাহিদা মেটানো হবে।

বিশ্ব ব্যাংকের এই অর্থের মাধ্যমে রোহিঙ্গাদের জন্য আবাসন অবকাঠামো নির্মাণ করা হবে। এই প্রকল্পটির মাধ্যমে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের পাঁচটি উন্নয়ন কাজ করা হবে।

এগুলোর মধ্যে রয়েছে-সড়ক, ফুটপাত, ড্রেন, কালভার্ট এবং সেতু নির্মাণ এবং ক্যাম্পের ভেতরে এবং রাস্তায় রাস্তায় সড়কবাতি স্থাপন।

এছাড়াও পাইপ দিয়ে পানি সরবরাহ ব্যবস্থার পাশাপাশি বৃষ্টির পানি ধরে রাখা ব্যবস্থা করা এবং পয়ঃনিস্কাশন ব্যবস্থার উন্নয়ন করা এই প্রকল্পটির উদ্দেশ্য।

বিশ্ব ব্যাংকের ঢাকা কার্য়ালয়ের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি ড্যানড্যান চেন বলেন, রোহিঙ্গাদের জন্য গৃহীত এই প্রকল্পে স্থানীয়রাও উপকৃত হবে। ওই এলাকার স্থানীয়দের মধ্যেও অবকাঠামোর অভাব রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে যেসব স্থাপনা ও সুযোগ সুবিধা তৈরি করা হবে যেসব সুবিধা রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি স্থানীয়রাও ভোগ করবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!