1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

রাঙামাটির বাঘাইছড়িতে ব্যালট বাক্স নিয়ে ফেরার পথে গুলিতে নির্বাচন কর্মকর্তাসহ নিহত ৪

  • আপডেট হয়েছে : সোমবার, ১৮ মার্চ, ২০১৯
  • ৫১ বার পড়া হয়েছে

রাঙামাটির বাঘাইছড়িতে ভোট গ্রহণ শেষে ব্যালট বাক্স নিয়ে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে নির্বাচন কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে অন্তত চারজন নিহত হয়েছে।

নিহতদের মধ্যে একজন প্রিসাইডিং অফিসার, দুইজন সহকারী প্রিসাইডিং অফিসার এবং একজন নারী রয়েছেন, বিবিসি বাংলাকে জানিয়েছে সদর থানার পুলিশ।

নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। এরা হলেন- বদিউল আলম ও আমিন মাস্টার।

রাঙ্গামাটির পুলিশ সুপার মোঃ আলমগীর কবির বিবিসি বাংলাকে জানিয়েছেন যে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

আরো কয়েকজন গুরুতর আহত রয়েছে। তাই নিহতের সংখ্যা বাড়তে পারে।

জানা গেছে, বাঘাইছড়ি উপজেলার নির্বাচনে বাঘাইরহাট ও মাচালং ভোট কেন্দ্রে দায়িত্ব পালন শেষে সন্ধ্যা ৬টার দিকে বাঘাইছড়ি ফিরছিলেন ওই দুটি কেন্দ্রে দায়িত্ব পালন করা কর্মকর্তা, আনসার ও পুলিশ সদস্যরা।

তাদের বহনকারী দুটি গাড়ি দীঘিনালা বাঘাইছড়ি সড়কের নয় কিলোমিটার এলাকায় পৌঁছানোর পর পাশের পাহাড় থেকে অজ্ঞাত বন্দুকধারীরা ব্রাশফায়ার করে।

ফলে ঘটনাস্থলেই কয়েকজন নিহত ও অন্যরা গুরুতর আহত হন।

আহতদের রাঙ্গামাটি সদর হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সুনীল কান্তি বড়ুয়া।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!