1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম তারাগঞ্জে ফলের বাজারে আগুন: তরমুজ ও বিদেশি ফলের দামে দিশেহারা ক্রেতারা।

রাঙামাটিতে ব্যালট বাক্স নিয়ে ফেরার পথে গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ৮

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
  • ৫৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক

রাঙামাটির বাঘাইছড়িতে ভোট গ্রহণ শেষে ব্যালট বাক্স নিয়ে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে নির্বাচন কর্মকর্তাসহ ৮জন নিহত হয়েছেন। এঘটনায় আরো অন্তত ২০জন আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে পার্বত্য জেলা রাঙামাটিতে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে অন্তত ৮জন নিহত হয়েছে।

নিহতদের মধ্যে একজন নির্বাচন কর্মকর্তা রয়েছেন, বিবিসি বাংলাকে জানিয়েছে সদর থানার পুলিশ।

নিহতরা হলেন উপজেলার কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও পোলিং অফিসার আমির হোসেন এবং আনসার ও ভিডিপির সদস্য আলামিন, মিহির কান্তি দত্ত, জাহানারা বেগম ও বিলকিস।

রাঙামাটির পুলিশ সুপার মোঃ আলমগীর কবির বিবিসি বাংলাকে জানিয়েছেন যে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

আরো কয়েকজন গুরুতর আহত রয়েছে।  তাই নিহতের সংখ্যা বাড়তে পারে।

জানা গেছে, বাঘাইছড়ি উপজেলার নির্বাচনে বাঘাইরহাট ও মাচালং ভোট কেন্দ্রে দায়িত্ব পালন শেষে সন্ধ্যা ৬টার দিকে বাঘাইছড়ি ফিরছিলেন ওই দুটি কেন্দ্রে দায়িত্ব পালন করা কর্মকর্তা, আনসার ও পুলিশ সদস্যরা।

তাদের বহনকারী দুটি গাড়ি দীঘিনালা বাঘাইছড়ি সড়কের নয় কিলোমিটার এলাকায় পৌঁছানোর পর পাশের পাহাড় থেকে অজ্ঞাত বন্দুকধারীরা ব্রাশফায়ার করে।

ফলে ঘটনাস্থলেই কয়েকজন নিহত ও অন্যরা গুরুতর আহত হন।

আহতদের রাঙামাটি সদর হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সুনীল কান্তি বড়ুয়া।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!