1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

মিলিত হচ্ছেন ইরাক-ইরান-সিরিয়ার সেনাপ্রধান

  • আপডেট হয়েছে : সোমবার, ১৮ মার্চ, ২০১৯
  • ৪৮ বার পড়া হয়েছে

আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষার বিষয় নিয়ে ইরান-সিরিয়া ও ইরাকের সেনাবাহিনীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। ত্রি-দেশীয় ওই বৈঠকে যোগদিতে এরই মধ্যে দামেস্ক পৌছেছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি।

সিরিয়ার রাজধানী দামেস্কে একটি ত্রিদেশীয় বৈঠক হবে এবং তিনি সেই বৈঠকে যোগ দেবেন। বৈঠকে আরো যোগ দেবেন ইরাক ও সিরিয়ার সেনাপ্রধান।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষার বিষয় নিয়ে তিন দেশের সেনাপ্রধান আলোচনা করবেন।

দামেস্ক বিমানবন্দরে পৌঁছানোর পর সিরিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী মাহমুদ আল-শাওয়া এবং সিরিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জাওয়াদ তোরকাবাদি জেনারেল বাকেরিকে অভ্যর্থনা জানান।

প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা বাড়ানো, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পরামর্শ ও সমন্বয় অব্যাহত রাখা এবং ইরান, ইরাক ও সিরিয়ায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার বিষয়ে যোগাযোগ প্রতিষ্ঠা নিয়ে জেনারেল বাকেরি আলোচনা করবেন। এছাড়া, সিরিয়ায় মোতায়েন ইরানি সামরিক উপদেষ্টাদের সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন। এর আগে, গত অক্টোবর মাসে জেনারেল বাকেরি সিরিয়া সফর করেছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!