1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

মাদক নির্মূলে গণমাধ্যমের অগ্রণী ভূমিকা প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : শনিবার, ২ মার্চ, ২০১৯
  • ৮০ বার পড়া হয়েছে

জঙ্গিবাদ-সন্ত্রাস ও মাদক নির্মুলে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি জায়গায় জিরো টলারেন্সের কথা বলেছেন, জঙ্গি-সন্ত্রাস ও মাদক নির্মূল।জঙ্গি ও সন্ত্রাস দমনে গণমাধ্যম আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জোরাল ভূমিকা পালন করেছে। মানুষ এখন মাদক থেকে মুক্তি চায়। তাই মাদক নির্মূলেও গণমাধ্যমের অগ্রণী ভূমিকা প্রয়োজন।’
স্বরাষ্ট্রমন্ত্রী আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘দৈনিক সময়ের আলো’ পত্রিকার শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এম এম এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সংসদ সদস্য সাগুপ্তা ইয়াসমিন এমিলি, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম রতন ও প্রকাশক গাজী আহমদুল্লাহ।
মাদক নির্মূলে ‘মাদক নিয়ন্ত্রন আইন’ যথোপযুক্ত হয়েছে উল্লেখ করে আসাদুজ্জমান খান কামাল বলেন, ‘যেভাবে জঙ্গি-সন্ত্রাস দমন করেছি তেমনি করে মাদককে নির্মূল করব। সবাই সহযোগিতা করছে, গণমাধ্যম এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটা মিডিয়া অনেক ধরণের ভূমিকা পালন করতে পারে। গণমাধ্যম দেশের কথা বলবে, সমৃদ্ধির কথা বলবে, বাঙালির ঐতিহ্যের কথা বলবে, দেশকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাবে।’
ইকবাল সোবহান চৌধুরী বলেন, গণমাধ্যমের কাজ নিয়মের বাইরে যারা অনিয়ম করছে তাদের মুখোশ টেনে উন্মোচন করা। সত্য প্রকাশই গণমাধ্যমের কাজ। গণমাধ্যমের অনেক ঝুঁকি থাকবে, চ্যালেঞ্জ থাকবে, সেগুলো মোকাবেলা করে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে যেতে হবে।সূত্র-বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!