1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ অপরাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন

ভয়ংকর দুঃস্মৃতি নিয়ে ঢাকায় পৌঁছালো বাংলাদেশ ক্রিকেট দল

  • আপডেট হয়েছে : রবিবার, ১৭ মার্চ, ২০১৯
  • ৩৯ বার পড়া হয়েছে

ভয়ংকর দুঃস্মৃতি নিয়ে নিউজিল্যান্ড সফর থেকে দেশে ফিরলো বাংলাদেশ ক্রিকেট দল। গতকাল রাত ১০.৪২ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকা হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখে বাংলাদেশ দলের খেলোয়াড়রা।
এ সময় বাংলাদেশ দলকে বিমান বন্দরে স্বাগত জানান ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি (বিসিবি) নাজমুল হাসান এমপিসহ বোর্ডের কর্মকর্তার।
গেল শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টায় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের আল নূর নামে একটি মসজিদসহ আরও মসজিদে গুলি বর্ষন করেন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ব্রেন্টন ট্যারেন্ট নামে এক সন্ত্রাসী। অনুশীলন শেষ করে ঐসময় ঐ মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য যাচ্ছিলেন বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা। কিন্তু স্থানীয়দের কাছ থেকে সন্ত্রাসী হামলার কথা শুনে আতঙ্কিত হয়ে মসজিদে না গিয়ে স্টেডিয়ামে ফিরে যান খেলোয়াড়রা। পরবর্তীতে জানা যায়, ঐ মসজিদে সন্ত্রাসী ট্যারেন্টের হামলায় ৪৯জন নিহত ও ২০জন আহত হয়।
এই ভয়ংকর হত্যাকান্ডের পর বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের শেষ টেস্টটি বাতিল হয়। তাই সফর শেষ না করেই গতরাতে শান্তির দেশ থেকে নিরাপদে নিজ ভূমিতে ফিরলেন মাহমুদুল্লাহ-তামিম-মুশফিকরা।
টেস্ট সিরিজ শেষে ২২ মার্চ তারিখ দেশে ফেরার কথা ছিলো বাংলাদেশ দলের। কিন্তু সন্ত্রাসী হামলার কারনে বাংলাদেশ সরকার এবং বিসিবির চেষ্টার ফলে দ্রতই দেশে ফিরিয়ে আনা হয় জাতীয় দলকে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!