1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন

ভারত চায় শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : রাষ্ট্রপতি কোবিন্দ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯
  • ৫৪ বার পড়া হয়েছে

ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ বলেছেন যে শক্তিশালী, সমৃদ্ধ ও প্রগতিশীল বাংলাদেশ হচ্ছে ভারতের মৌলিক জাতীয় স্বার্থ। তিনি বলেন, দুই দেশই অভিন্ন চ্যালেঞ্জের মোকাবেলা করছে। সেজন্য আমাদের যৌথ আকাক্সক্ষা দু’দেশের সম্পদ ও সামর্থ্য যৌথভাবে অন্বেষণের সর্বোত্তম পন্থার দিকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশে সফররত ইয়াং এমপি ও রাজনৈতিক নেতৃবৃন্দের একটি প্রতিনিধিদল আজ সকালে রাষ্ট্রপতি ভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে রামনাম কোবিন্দ এ কথা বলেন।
বাংলাদেশের প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে ভারতের রাষ্ট্রপতি বলেন, তিনি বাংলাদেশের পরবর্তী প্রজন্মের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে খুবই আনন্দিত এ কারণে যে ভারত ও বাংলাদেশের রয়েছে অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও পারিবারিক বন্ধন। দু’দেশের অংশীদারিত্ব কিভাবে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে সহায়তা করবে সে ব্যাপারে নতুন পন্থা উদ্ভাবনে চিন্তা-চেতনায় প্রত্যয় হতে প্রতিনিধিদলের সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর সফররত বাংলাদেশের প্রতিনিধিদল এখানে অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) এবং বিবেকানন্দ ফাউন্ডেশন আয়োজিত দু’টি পৃথক সেমিনারে অংশগ্রহণ করেন। পরে আজ সন্ধ্যায় তারা বাংলাদেশ হাইকমিশন আয়োজিত নৈশভোজে যোগ দেবেন। স্বতন্ত্র থিঙ্ক ট্রাঙ্ক ওআরএফ’র আমন্ত্রণে বাংলাদেশের ২০ সদস্যের প্রতিনিধিদল সপ্তাহব্যাপী সফরে রোববার এখানে পৌঁছেছেন। এই সফরে তারা গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ প্রতিনিধিদলের সৌজন্যে মধ্যাহ্ন ভোজেরও আয়োজন করেন।
প্রতিনিধিদলে রয়েছেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী বিপ্লব বড়–য়া, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সানোয়ার হোসেন, জুয়েল আরেং, ফামি গোলন্দাজ বাবেল, নাহিম রাজ্জাক, নাইমুর রহমান দুর্জয়, রাজী মোহাম্মদ ফখরুল, সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, দলীয় নেতা সুফি ফারুক ও উম্মে রাজিয়া। এছাড়া বিকল্পধারার যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য মাহি বি চৌধুরী এবং স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী) প্রতিনিধিদলে রয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!