1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং

বিদেশে হামলা চালানোর জন্য পাকিস্তানি ভূমি ব্যবহার করতে দেব না: ইমরান খান

  • আপডেট হয়েছে : শনিবার, ৯ মার্চ, ২০১৯
  • ৪৮ বার পড়া হয়েছে

পাকিস্তান-ভিত্তিক যেসব সন্ত্রাসী গোষ্ঠী দেশের বাইরে জঙ্গি হামলা চালায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। পূর্ব ও পশ্চিমের দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের সামরিক বাহিনীর জওয়ানদের ওপর একই ধরনের দু’টি শক্তিশালী হামলা হওয়ার পর এ হুমকি দিলেন ইমরান খান।

শুক্রবার পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় ‘থার’ শহরে এক জনসভায় বলেন, তার সরকার বিদেশে সন্ত্রাসী হামলা চালানোর জন্য পাকিস্তানের ভূমি ব্যবহার করতে দেবে না। ইমরান খান আরো বলেন, ‘আমরা আমাদের দেশে আর কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে তৎপরতা চালানোর অনুমতি দেব না।’

১৩ ফেব্রুয়ারি ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি’র জওয়ানদের বহনকারী একটি বাসে শক্তিশালী গাড়িবোমা হামলায় ২৭ জওয়ান নিহত ও ১৩ জন আহত হন। পরবর্তীতে তদন্তে দেখা যায়, পাকিস্তানে নাগরিক হাফিজ মোহাম্মাদ আলী বিস্ফোরক ভর্তি গাড়িটি চালাচ্ছিল। হামলায় ওই সন্ত্রাসীও নিহত হয়।

ভারতীয় জওয়ানদের ওপর পাকিস্তান-ভিত্তিক জঙ্গি গোষ্ঠীর হামলার জের ধরে দু’দেশের সীমান্তে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়

ইরানে ওই হামলার একদিন পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে ভারতীয় আধা সামরিক বাহিনী সিআরপিএফ জওয়ানদের বহনকারী একটি বাসে ঠিক একই কায়দায় চালানো এক গাড়িবোমা হামলায় ৪৪ সিআরপিএফ জওয়ান নিহত হন।

ওই দুই হামলার জের ধরে প্রতিবেশী দু’টি দেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়। বিশেষ করে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে চরম উত্তেজনা তৈরি হয়।

সূত্র: পার্সটুডে

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!