1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং

বিএসএমএমইউতে যেতে রাজি নন খালেদা জিয়া: কারা কর্তৃপক্ষ

  • আপডেট হয়েছে : রবিবার, ১০ মার্চ, ২০১৯
  • ৩৯ বার পড়া হয়েছে

কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়ার জন্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কিন্তু তিনি সেখানে যেতে অনীহা প্রকাশ করেছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

রোববার বেলা পৌনে ১২টার দিকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, উনি বিএসএমএমইউতে যাবেন না বলে জানিয়েছেন।

এদিকে খালেদা জিয়াকে আজ বিএসএমএমইউতে আনা হবে সোমবার সকালে এমনটি জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন।

তিনি বলেন, আমাদের সব রকম প্রস্তুতি আছে। তবে উনাকে কখন আনা হবে সেই সময়টা এখনও জানানো হয়নি।

বিএনপি শুরু থেকেই খালেদা জিয়াকে রাজধানীর একটি অত্যাধুনিক হাসপাতালে চিকিৎসার দাবি করে আসছে।তবে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে গত বছরের ৭ অক্টোবর বিএসএমএমইউতে ভর্তি করা হয়।

প্রায় এক মাস চিকিৎসা শেষে ফের তাকে কারাগারে ফিরিয়ে নেয়া হয়।তখন বিএনপি অভিযোগ করেছিল, খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়েই হাসপাতালে ফিরিয়ে নেয়া হয়েছে।

বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। দলটি তার সুচিকিৎসার দাবি জানিয়ে আসছে বহুদিন ধরে।কয়েকদিন আগে খালেদা জিয়াকে কারাগারে আনা হলে তিনিও জানান, শরীরটা ভালো যাচ্ছে না।

প্রসঙ্গত জিয়া এতিমখানা ট্রাস্ট ও জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের দণ্ড নিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!