1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

পাইলট অভিনন্দন বর্তমানকে ভারতের কর্মকর্তাদের কাছে হস্তান্তর

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১ মার্চ, ২০১৯
  • ৩৪ বার পড়া হয়েছে

পাকিস্তানের হেফাজতে থাকা ভারতীয় বায়ুসেনার উয়ং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে ভারতের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে পাকিস্তান। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে পাকিস্তানের ওয়াগাহ সীমান্ত দিয়ে ভারতীয় হাই কমিশনের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

ইতিমধ্যেই তাঁকে বরণ করতে ওয়াগাহ সীমান্তে শুরু হয়েছে উৎসব। দেশে ফিরেই IAF পাইলটের মেডিক্যাল চেকআপ করা হবে।

ভারতীয় উইং কমান্ডার অভিনন্দনকে আকাশপথে দিল্লিতে পাঠানোর আবেদন জানিয়েছিল ভারত। তবে সেই আবেদনে সাড়া দেয়নি পাকিস্তান। বরং সড়ক পথেই তাকে ভারতে পাঠানোর সিদ্ধান্তে অটল থাকে দেশটি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানে নিযুক্ত ভারতের হাইকমিশন অভিনন্দনের মুক্তির ব্যাপারে আনুষ্ঠানিক কাজকর্মগুলো সেরে ফেলেছে। এবং সেই কাগজপত্র পাকিস্তানের হাতে তুলে দিয়েছে।

ওয়াগাহ-আতারি সীমান্তে অবিনন্দনকে গ্রহণের পর তাঁকে অমৃতসর হয়ে দিল্লিতে নিয়ে যাওয়া হবে।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ‘অভিনন্দনের মুক্তির খবর পেয়েই সকাল থেকে ওয়াগাহ সীমান্তে হাজির হয়েছেন কয়েকশো মানুষ। ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতরম’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে সীমান্ত এলাকা। সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন মুক্তি দেওয়া হবে অভিনন্দনকে।

ইতিমধ্যেই ওয়াগাহ সীমান্তে পৌঁছেছেন অভিনন্দনের বাবা এয়ার মার্শাল এস বর্তমান এবং মা শোভা বর্তমান। ভারতীয় বিমানবাহিনীর শীর্ষ আধিকারিকরাও ওয়াগাহ সীমান্তে পৌঁছে গেছেন।
গতকাল অভিনন্দনকে মুক্তি দেয়ার ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, বৃহস্পতিবার ভারত-পাকিস্তান উত্তেজনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের পার্লামেন্টে যৌথ অধিবেশন আহ্বান করা হয়। সেই অধিবেশনেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আটক ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ার ঘোষণা দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!