
সারাদেশের ন্যায় ১১ তম গ্রেডের দাবীতে গাইবান্ধার পলাশবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শিক্ষিকা অংশ গ্রহনে মানববন্ধন আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার সদরে চৌমাথা মোড়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির সভাপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তাজ উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক মামুন,ইকবাল,সিসাম,মিলন,সবুজ সরকার,শাকিদুল ইসলাম,শাহআলমসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা নেতৃবৃন্দ।
বক্তারা,১১ তম গ্রেড বাস্তবায়নে ১ দফা দাবী নিয়ে আন্দোলন করছে সহকারি শিক্ষক শিক্ষিকাগণ এ দাবী বাস্তবায়নে কেন্দ্রীয় ঘোষিত যে সকল কর্মসূচী ঘোষণা করা হবে তা রাজপথে এসে আন্দোলনের মাধ্যমে আদায় করা হবে।