1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

নেদার‍ল্যান্ডসে ট্রামে বন্দুকধারীর গুলিতে নিহত ৩, দেশজুড়ে সতর্কতা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
  • ৩১ বার পড়া হয়েছে

নেদারল্যান্ডসের ইউট্রেক্ট শহরে একটি ট্রামে বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত নয় জন। শহরের পুলিশ বলছে, তারা এটি একটি সন্ত্রাসবাদী হামলা বলে সন্দেহ করছে।

এ ঘটনার জন্য পুলিশ ৩৭ বছর বয়সী এক তুর্কী গোকমেন টানিসকে খুঁজছে। তাকে দেখতে পেলে কেউ যেন তার দিকে না যায় – সেজন্যে পুলিশ সবাইকে সতর্ক করে দিয়েছে। খবর বিবিসির।

নেদারল্যান্ডসে স্কুলগুলো বন্ধ করে দেয়া হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। সন্ত্রাস দমন পুলিশ গোকমেন টানিসের সন্ধানে অভিযান চালাচ্ছে।

সন্ত্রাস দমন বিষয়ক সমন্বয়কারী পিয়েটার জাপ আলবার্সবার্গ বলেছেন, এটি যে একটি সন্ত্রাসবাদী হামলা সেই সন্দেহ তারা বাদ দিচ্ছেন না।

“এখনো অনেক বিষয় পরিস্কার নয়। সব তথ্য জানার জন্য স্থানীয় কর্তৃপক্ষ জোরে-শোরে কাজ করছে।”

তিনি আরও জানান, গুলি চালানোর ঘটনা বেশ কয়েকটি জায়গায় ঘটেছে। তবে বিস্তারিত জানাননি কোন কোন জায়গা থেকে তারা গুলির খবর পেয়েছেন।

প্রধানমন্ত্রী মার্ক রুটে এই ঘটনাকে খুবই উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন।

তিনি এটিকে নেদারল্যান্ডসের ‘সভ্য এবং মুক্ত সমাজের’ ওপর হামলা বলে বর্ণনা করেন।

ইউট্রেক্ট শহরের যে জায়গায় ট্রামের ওপর হামলা হয়, তার কাছাকাছি একটি বাড়িতে পুলিশ অভিযান চালায়। কিন্তু সেখান থেকে পুলিশ কাউকে গ্রেফতার করেনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!