1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ

জনগণকে ঐক্যবদ্ধ করে দুর্বার আন্দোলন: ফখরুল

  • আপডেট হয়েছে : বুধবার, ৬ মার্চ, ২০১৯
  • ৪৮ বার পড়া হয়েছে

কারাবন্দী নেত্রী বিএনপি চোয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি করতে এক মানববন্ধনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেনঅ সংগঠনকে শক্তিশালী করে জনগণকে ঐক্যবদ্ধ করে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। বুধবার (৬ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাঁর সুচিকিৎসার দাবিতে বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি একথা জানান।

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশনেত্রীর বিরুদ্ধে যে মামলা গুলো রয়েছে প্রত্যেকটি মামলাতেই তিনি জামিন যোগ্য, এইসব মামলায় যাদের অন্য যাদের নাম আছে তাদের সকলের জামিন হয়ে গেছে, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে আটক রাখা হচ্ছে। এর একটাই কারণ যে দেশনেত্রী জনগণের কাছে গণতন্ত্রের মাতা হিসেবে অভিসিক্ত হয়েছেন। কারণ যখন দেশে গণতন্ত্র হুমকির মুখে পড়েছেন তখনই তিনি আপোষহীন ভাবে সামনে এসে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছেন। এই ইতিহাস দেশবাসীর জানা আছে।’

তিনি বলেন, ‘দেশের বিরোধী দলের নেতাকর্মীদের নামে ৯৮ হাজারোর বেশি মামলা দেয়া হয়েছে, আসামির সংখ্যা ২৫ লক্ষের ওপরে। এই ভাবে তারা অবৈধভাবে টিকে থাকতে চাচ্ছে। এভাবেই তারা ১৯৭৫ সালে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। আজকে তারই আয়োজন তারা সম্পন্ন করেছে।’

‘কিন্তু তারা জনগণের কাছে ধরা পড়ে গেছে, বিশ্ববাসীর কাছে ধরা পড়ে গেছে। গত যে নির্বাচন তারা করেছে সেই নির্বাচনে কেউ ভোট দিতে পারেনি, আগের দিন রাতেই তারা ভোট ডাকাতি করেছে।’

ফখরুল বলেন, ‘এই দেশের মানুষ সরকারের প্রতি আস্থা হারিয়েছে, নির্বাচন কমিশনের প্রতি আস্থা হারিয়েছে। সুতারাং গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে প্রথম কাজটি করতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করত হবে। সেই জন্য আমাদের সংগঠনকে শক্তিশালী করে জনগণের ঐক্য প্রতিষ্ঠা করে আমাদেরকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!