1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ

“চ্যানেল নাইনের বার্তা বিভাগ বন্ধের পাঁয়তারা মানা হবে না”

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯
  • ৪৭ বার পড়া হয়েছে

বার্তা বিভাগ বন্ধ করে চ্যানেল নাইনের শত শত সাংবাদিক ও সংবাদকর্মীকে চাকরিহীন করার একতরফা কর্তৃপক্ষীয় ঘোষণায় উদ্বেগ প্রকাশ করে সিদ্ধান্তটি প্রত্যাখ্যান করেছে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

একই সঙ্গে এ ঘোষণা প্রত্যাহার করে সাংবাদিকদের স্বপদে বহাল রাখার দাবি জানানো হয়।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে বিএফইউজের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, সংবাদ ও অনুষ্ঠান প্রচারের মাধ্যমে গণমাধ্যমটি যখন জনপ্রিয়তা অর্জন করছিল তখন বার্তা বিভাগ বন্ধ করে দেয়ার ঘোষণা কর্মরত সাংবাদিকসহ দেশের সাংবাদিক সমাজকে মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।

বিবৃতিতে আরো বলা হয়, এ ধরণের সাংবাদিক স্বার্থবিরোধী ঘোষণা কোনোভাবেই কাম্য নয়। এর ফলে যে সঙ্কট তৈরি হবে তার দায়-দায়িত্ব প্রতিষ্ঠানের মালিক ও সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে বহন করতে হবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ সাংবাদিক স্বার্থবিরোধী এ ধরণের নজিরবিহীন ঘোষণা অবিলম্বে প্রত্যাহারের পূণঃ দাবি জানিয়ে বলেন, এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়কে দ্রুত কঠোর সিদ্ধান্ত নিতে হবে। মালিক বা কর্তৃপক্ষ তাঁদের খেয়াল-খুশিমতো একটি প্রতিষ্ঠানে সিদ্ধান্ত নেবেন সেটি কোনোভাবেই কাম্য নয়। এ ধরণের সিদ্ধান্ত সাংবাদিক সমাজ শুধুমাত্র প্রত্যাখ্যানই নয়, এটি বন্ধে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!