1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং

চিকিৎসার প্রয়োজন নেই সেজন্য অনীহা প্রকাশ: হানিফ

  • আপডেট হয়েছে : রবিবার, ১০ মার্চ, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিজেকে সুস্থ মনে করছেন বলেই হয়তো চিকিৎসা নিতে চাইছেন না। ‘উনি (খালেদা জিয়া) হয়তো নিজেকে সুস্থ মনে করেছেন বা যেকোনো কারণে উনি হয়তো মনে করেছেন এই মুহূর্তে তার চিকিৎসার প্রয়োজন নেই। সেজন্য অনীহা প্রকাশ করতে পারেন। ’

আজ রোববার দুপুর দেড়টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো চিকিৎসকদের দিয়ে খালেদা জিয়ার চিকিৎসা করানো হচ্ছে বলে দাবি করেন আওয়ামী লীগের এই নেতা।

নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, দু’একটি ঘটনা বাদে প্রথম ধাপের উপজেলা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে। নির্বাচনের সময় যেসব সংসদ সদস্য এলাকায় অবস্থান করছিলেন তাদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় সাম্প্রতিককালে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) খণ্ডিত বক্তব্য নিয়ে সমালোচনা করা হচ্ছে বলেও দাবি করেন হানিফ।

আজ দুপুরে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়ার কথা ছিল। তবে হাসপাতালের সব প্রস্তুতি সম্পন্ন সত্ত্বেও খালেদা জিয়া সেখানে যেতে রাজি নন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, ‘নিয়ম অনুযায়ী খালেদার চিকিৎসার জন্য বিএসএমএমইউ হাসপাতাল প্রস্তুত করা হয়। আমাদেরও প্রস্তুতি ছিল। কিন্তু তাকে জানানোর পর তিনি হাসপাতালে যেতে অনীহা প্রকাশ করেছেন।’

জিয়া এতিমখানা ট্রাস্ট ও জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের দণ্ড নিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন খালেদা জিয়া।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!