1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ

গ্যাসের দাম বাড়ালে জনগণ তা প্রতিহত করবে: ফখরুল

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,গ্যাসের দাম বাড়ানো যাবে না। বাড়ালে জনগণ তা প্রতিহত করবে। সরকার তাদের দুর্নীতিকে ঢেকে রাখার জন্য সব রকম আর্থিক ব্যয় জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে। গ্যাসের দাম বাড়ানোর কথা চিন্তা করা হচ্ছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৩তম কারাবন্দি দিবস উপলক্ষে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উত্তরাঞ্চল ছাত্র ফোরাম এবং বাংলাদেশ ছাত্র ফোরাম যৌথভাবে এ সভার আয়োজন করে।

জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি নাজমুল হাসানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু, বরকতউল্লাহ বুলু, উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল প্রমুখ।

তিনি বলেন, তারেক রহমান সম্পর্কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অবিরত মিথ্যা প্রচার চালানো হচ্ছে। অথচ আজ পর্যন্ত তার বিরুদ্ধে একটি মামলাও প্রমাণ করতে পারেনি। যে বিচারক তাকে মুক্তি দিয়েছিলেন, তাকে শেষ পর্যন্ত দেশ ছেড়ে চলে যেতে হয়েছে।

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি আরো বলেন, সারা দেশে লাখ লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এর উদ্দেশ্য কী? উদ্দেশ্য একটিই- এই (বিএনপির) রাজনীতি যারা করে, এই রাজনীতির চিন্তা যারা ধারণ করে, তাদের নিশ্চিহ্ন করে দিতে হবে। কিন্ত এই রাজনীতি সাধারণ মানুষ করে। এটিকে মানুষের হৃদয় থেকে সরানো যাবে না।

জনগণ বিএনপির পক্ষে আছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বিএনপির শক্তি কোথায়? বিএনপির শক্তি সাধারণ মানুষের কাছে। তাই কোনো শক্তিই বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পার পাবে না। জনগণ রুখে দাঁড়াবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!