1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

গোলান মালভুমি কেন এত গুরুত্বপূর্ণ?

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ পশ্চিম সিরিয়ার একটি পাথুরে মালভূমি হচ্ছে এই গোলান। জায়গাটা বেশি বড় নয়, কিন্তু এর কৌশলগত গুরুত্ব অপরিসীম।

গোলান মালভুমি থেকে মাত্র ৪০ মাইল দূরে সিরিয়ার রাজধানী দামেস্ক শহর,এবং দক্ষিণ সিরিয়ার একটি বড় অংশ স্পষ্ট দেখা যায়।

সিরিয়ান সেনাবাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য এটা এক আদর্শ জায়গা।

তা ছাড়া পার্বত্য এলাকা বলে সিরিয়ার সেনাবাহিনীর কোন সম্ভাব্য আক্রমণের পথে এটা একটা চমৎকার প্রাকৃতিক বাধা হিসেবে কাজ করে।

তা ছাড়া এটি প্রাকৃতিক পানির উৎস। গোলান মালভূমি থেকে পানি গড়িয়ে পড়ে জর্ডন নদীতে। এর এটি হচ্ছে ইসরাইলের পানি সরবরাহের এক তৃতীয়াংশের উৎস। তা ছাড়া জায়গাটি উর্বর এবং এখানে ফল ও আঙুরের চাষ হয়, পশুপালন হয়।

১৯৬৭ সালে ইসরাইল জায়গাটি দখল করার পর এখানকার সিরিয়ান আরব বাসিন্দারা অধিকাংশই পালিয়ে যায়। ১৯৭৩ সালের যুদ্ধে সিরিয়া এটি পুনর্দখল করার চেষ্টা করেও পারে নি। ১৯৭৪ সালে ইসরাইল সিরিয়া এক যুদ্ধবিরতি হয়, আর ১৯৮১ সালে ইসরাইল গোলানকে নিজের অংশ করে নেয় একতরফা ভাবে। তবে এটা কোন আন্তর্জাতিক স্বীকৃতি পায় নি।

এখানে ৩০টিরও বেশি ইসরাইলি বসতি আছে, যাতে ২০ হাজার ইসরাইলি বাস করে। এ ছাড়াও এখানে বাস করে প্রায় ২০ হাজার সিরিয়ান দ্রুজ সম্প্রদায়ের লোক।

একই সময় ইসরাইলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে গাজা থেকে রকেট নিক্ষেপের ঘটনার পর গাজা নিয়ন্ত্রণকারী হামাসের স্থাপনাগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু হয়েছে।

এর আগে গাজা থেকে ছোঁড়া একটি ফিলিস্তিনি রকেট তেল আবিবের উত্তরে একটি বাড়িতে আঘাত হানার পর ইসরাইলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু দেশে ফিরে আসার জন্য তার যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করেন। নেতানিয়াহু বলেন, ইসরাইল এর শক্ত জবাব দেবে।

ইসরাইলে দু’সপ্তাহের মধ্যে নির্বাচন হওয়ার কথা এবং এর মধ্যে বিরোধীদলগুলো অভিযোগ করেছিল যে নিরাপত্তা হুমকি মোকাবেলায় নেতানিয়াহু দুর্বলতা দেখাচ্ছেন।

গোলান মালভূমির ওপর ইসরাইলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়ে এক ঘোষণায় স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় ইসরাইল এই জায়গাটি সিরিয়ার কাছ থেকে দখল করে নিয়েছিল। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প যখন ওই ঘোষণায় স্বাক্ষর করছিলেন – তখন সেখানে উপস্থিত ছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু।

মার্কিন পররাষ্ট্রনীতিতে এটা এক বিরাট পরিবর্তন। কারণ এর আগে দশকের পর দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বে অন্য বহু দেশ ইসরাইল এই গোলান দখলদারিকে প্রত্যাখ্যান করেছিল।

ট্রাম্প এসে সেটিকে উল্টে দিলেন। ট্রাম্প প্রশাসন মনে করে, ইসরাইলকে আক্রমণ করার জন্য ইরান ঘাঁটি হিসেবে সিরিয়াকে ব্যবহার করছে,এবং গোলান হচ্ছে সেই প্রয়াসের ‘ফ্রন্ট লাইন’।

আন্তর্জাতিক আইন অনুযায়ীও এটা এক গুরুতর প্রশ্ন তুলেছে। কারণ এ স্বীকৃতির মাধ্যমে ট্রাম্প কার্যত গোলানে ইসরাইলের দখলদারিকেই অনুমোদন দিয়ে দিলেন।

বিশ্লেষকরা বলছেন, তাহলে এখন রাশিয়ার ক্রাইমিয়া দখলকে ট্রাম্প কোন যুক্তিতে সমালাচনা করবেন?

আরো উদ্বেগের বিষয় হলো, ফিলিস্তিন-ইসরাইল শান্তি প্রক্রিয়ার সমর্থকরা আশংকা করছেন যে গোলানের ওপর ইসরাইলের সার্বভৌমত্বের স্বীকৃতি এখন পশ্চিম তীরকেও ইসরাইলের অংশে পরিণত করার পথ সুগম করতে পারে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!