1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

গোবিন্দগঞ্জে সরকারি বিনামূল্যে বিতরণের পাঠ্যবই ভাঙ্গারি দোকান থেকে জব্দ : আটক ১

  • আপডেট হয়েছে : সোমবার, ২৫ মার্চ, ২০১৯
  • ৪৯ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে বিনামূল্যে বিতরণের পাঠ্যবই ভাঙ্গারি দোকান থেকে জব্দ করেছে পুলিশ। আজ সোমবার গোবিন্দগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের ঝিলপাড়ার গালস্ স্কুল মোড়ে ভাই-ভাই ভাংরি ঘর থেকে পাচারকালে বিক্রয় নিষিদ্ধ দুই ভ্যান বিনামূল্যে বিতরণের পাঠ্যবই জব্দ করা হয়। এ সময় পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে শরিফুল ইসলাম (১৯)নামে এক দোকান কর্মচারীকেও আটক করা হয়েছে।

আটক শরিফুল ইসলাম উপজেলার ফুলপুকুরিয়া কুন্দু খালাসপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এসময় বই ক্রয়-বিক্রয় সিন্ডকেডের মুলহোতা ও ভাই-ভাই ভাংরি ঘরের মালিক ওবাইদুল হক পালিয়ে যায়।

জব্দকৃত বইগুলোর মধ্যে ৬ষ্ট, ৭ম, ৮ম, ৯ম, ১০, এবতেদায়ী ও প্রাথমিক শ্রেণির বই পাওয়া যায়। বইগুলোর গায়ে লিখা ছিল জাতীয় শিক্ষক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ এবং বিনামূল্যে বিতরণের জন্য।

সূত্রে জানা যায়, বর্তমান সরকারের ১ম মেয়াদ থেকেই সারাদেশে ৬ষ্ট থেকে ১০শ্রেণি পর্যন্ত বিনামূলে বই সরবরাহ শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকার সারাদেশে বছরের প্রথম দিনে একযোগে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসব উদযাপন করে।

কিন্তু বিনামুল্যে সরবরাহের জন্য সরকার কর্তৃক প্রদত্ত বই পাচারে মরিয়া হয়ে উঠে কয়েকটি চক্র। আর এই সুযোগে দীর্ঘদিন যাবৎ গাইবান্ধায় সরকারি বই পাচারকারী একটি সিন্ডিকেট কাজ করছে। ইতোপূর্বেও পাচারকালে বিপুল পরিমান সরকারি বই জব্দ করেছিল পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারী বই বিক্রয় দন্ডনিয় অপরাধ। এবিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!