1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

গোবিন্দগঞ্জে জাল ভোট দেওয়াসহ বিভিন্ন কারনে আটক ৭

  • আপডেট হয়েছে : রবিবার, ৩১ মার্চ, ২০১৯
  • ৫৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়াসহ বিভিন্ন কারনে ৭ জনকে আটক করেছে পুলিশ।রোববার ভোট গ্রহণ চলাকালিন সময়ে তাদের তিনটি ভোট কেন্দ্র থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-সিংজানি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে বনগ্রাম রুইমারী গ্রামের বাসিন্দা হেলাল উদ্দিনের ছেলে আমির হোসেন (১৪), একই কেন্দ্র থেকে ওই গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলামের ছেলে মেহেদী হাসান (১৭) ও শরিফুল ইসলামের ছেলে রায়হান মিয়া (১৭), হিয়াতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে কুমড়াডাঙ্গা গ্রামের বাসিন্দা আনসার আলীর ছেলে মাহবুবর রহমান (৩৫) একই ভোট কেন্দ্র থেকে উত্তর শোলাগাড়ী গ্রামের আতাউর রহমানের ছেলে রুহুল আমিন ওরফে মোনারুল (২৫) এবং পান্থাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে পান্থাপাড়া এলাকার আব্দুল বারীর ছেলে আতিকুর রহমান (২৬) ও আজিজার রহমানের ছেলে শিমুল মিয়া (২৭)।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার রামকৃষ্ণ বর্মন এ তথ্য নিশ্চিত করে জানান, জাল ভোট দেওয়াসহ বিভিন্ন কারনে তাদের আটক করা হয়। ভোট গ্রহণ শেষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, চলমান পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে এই উপজেলায় ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। শেষ মুহুর্তে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারি নাজমুল ইসলাম নামে এক প্রার্থী হাইকোর্টের আদেশে প্রার্থীতা ফিরে পাওয়ায় নির্বাচন স্থগিত করা হয়। পরে নির্বাচন কমিশন থেকে এই উপজেলার ভোট গ্রহণের তারিখ নির্ধারিত হয় ৩১ মার্চ। আজ অনুষ্ঠিত এই ভোটে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার ১ শ ৩৯ টি ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ৩ লাখ ৮৬ হাজার ২৯৬ জন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!