1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

গাঁজা দিয়ে তৈরি তোষক নিয়ে দুবাই যাওয়ার চেষ্টা!

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
  • ৫০ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী এক যাত্রীর কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সোমবার (১৮ মার্চ) সকালে দুবাই এয়ারলাইন্সের একটি ফ্লাইট ওই গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মো. রুবেল নামে এক যুবককে আটক করা হয়।

এ ব্যাপারে বিমানবন্দরের স্টেশন ম্যানেজার সারওয়ার-ই-আলম বলেন, ‘দুবাইগামী এক যাত্রীর তোষকের ভেতর রাখা গাঁজা উদ্ধার করা হয়েছে। বিমানবন্দরে আইনি প্রক্রিয়া শেষে আটক রুবেলকে গাঁজাসহ নগরীর পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।’

আটক রুবেলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের দানাশী চরি লাম এলাকায়। তার মালপত্র স্ক্যানার মেশিনে পরীক্ষা করার সময় চেকারদের সন্দেহ হলে তল্লাশি করা হয়। এ সময় অভিনব কৌশলে তোশকের ভেতরে লুকিয়ে রাখা ১৫ কেজি গাঁজা উদ্ধার করে চেকাররা।

এ ঘটনায় বিমানবন্দরে অপেক্ষমাণ নিজাম উদ্দিন নামে রুবেলের এক সহযোগীকে আটক করা হয়েছে। তার বাড়ি কুমিল্লার লাঙ্গলকোট থানার শ্যামপুরে। এ ব্যাপারে তাদের দুই জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন স্টেশন ম্যানেজার।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!