1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন

কুড়িগ্রামে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত বাহিনী (বিএসএফ) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জেলার ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের ময়দান বিওপি’র নিকটস্থ সীমান্ত পিলার ৯৮৩/৩-এস’র ভারতের দশ গজ অভ্যন্তরে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম-২২ বিজিবি জানিয়েছে, সীমান্তে সৃষ্ট নানাবিধ সমস্যা ও অপরাধ দমনে উভয় পক্ষ বুধবার পতাকা বৈঠকে মিলিত হয়। বৈঠকে কুড়িগ্রাম-২২ বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন লে. কর্ণেল মোহাম্মদ জামাল হোসেন এবং ভারতীয়-১০১ ব্যাটালিয়ন বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন কমান্ড্যান্ট শ্রী আশিয়া বেরা। বাংলাদেশের পক্ষে ১২ জন এবং ভারতের পক্ষে ৮ সদস্যের প্রতিনিধি দল পতাকা বৈঠকে অংশ নেয়।
বৈঠকে সীমান্তে বিদ্যমান কাঁচা রাস্তা মেরামত ও রক্ষনাবেক্ষণ, চোরাচালান প্রতিরোধ, নানাবিধ সীমান্ত সমস্যা ও আন্ত:সীমান্ত অপরাধ সম্পর্কীত বিষয়ে আলোচনা হয়।
এছাড়াও উভয় পক্ষ নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে সীমান্তে শান্তি-শৃংখলা এবং বিজিবি-বিএসএফ’র মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফলপ্রসু বৈঠক হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!