1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং

এমন ব্যবস্থা করবো কেউ চাইলেও আপত্তিকর সাইটে যেতে পারবে না

  • আপডেট হয়েছে : সোমবার, ১১ মার্চ, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, গত দুই সপ্তাহে ২০ হাজারের বেশি আপত্তিকর সাইট বন্ধ করা হয়েছে। অভিভাবকরা যারা ছেলে-মেয়েদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তাদের বলতে চাই আগামী ছয় মাসে এমন ব্যবস্থা করবো যাতে কেউ চাইলেও আপত্তিকর সাইটে যেতে পারবে না। সবগুলো সাইট বন্ধ করে দেওয়া হবে।

সোমবার সকাল সাড়ে ১০টায় নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় (বালক) মাঠে আয়োজিত ই-লার্নিং মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক অধ্যাপক প্রদীপ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব ও যুগ্ম প্রোগ্রাম পরিচালক সেসিপ মো. আবু ছাইদ শেখ, ইথিক্স অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান।

শিক্ষার্থীদের উদ্দেশে মোস্তাফা জব্বার বলেন, ‘আজকের পৃথিবী পাঠ্যপুস্তুকের নির্ভর নয়। পাঠ্যপুস্তক কিছু বাছাই করা জ্ঞান দেয়, যা নিঃসন্দেহে আমার কাজে লাগে। কিন্তু আমি যদি পাঠ্যপুস্তকের বাইরে জ্ঞান অর্জন না করি, তাহলে চলবে না। ডিজিটালাইজেশনের যুগে নিজেকে টিকিয়ে রাখতে হলে পাঠ্যবইয়ের বাইরে জ্ঞান অর্জন করতে হবে। ’

মোস্তাফা জব্বার বলেন, ‘ইন্টারনেট হচ্ছে জ্ঞানের উৎস। তবে ইন্টারনেটে কিছু খারাপ দিক আছে। আমরা ইন্টারনেট থেকে সেটুকু নেবো যা আমাদের জন্য ভালো। ’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!