
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মাদ বলেছেন, ইহুদিবাদী ইসরাইল হচ্ছে ‘ডাকাতদের রাষ্ট্র’। একমাত্র ইসরাইল ছাড়া বিশ্বের সব দেশের সঙ্গে তার দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
গতকাল শনিবার ‘পাকিস্তান ডে’ উপলক্ষে রাজধানী ইসলামাবাদে আয়োজিত প্যারেড অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মাহাথির মুহাম্মাদ বলেন, “আমরা ইহুদিদের বিরুদ্ধে নই তবে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করার জন্য আমরা ইসরাইলকে স্বীকৃতি দিতে পারি না।”
ইসরাইলি কর্মকর্তাদের উদ্দেশ করে মাহাথির মুহাম্মাদ বলেন, “রাষ্ট্র গঠনের জন্য আপনারা অন্যের ভূমি দখল করতে পারেন না। এটা একটা ডাকাতদের রষ্ট্র হয়েছে।”