1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং

ইসরাইলের সঙ্গে সম্পর্ক করা হারাম বললেন ফিলিস্তিনি মুফতি

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকার আল-আমরি মসজিদের মুফতি নিমর আবু আউন বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক করা হারাম। কোনো পরিস্থিতিতেই ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করা মুসলিম দেশগুলোর জন্য উচিত হবে না। মুফতি নিমর আবু আউন বৃহস্পতিবার গাজায় বার্তা সংস্থা ইরনা’র সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

মুফতি আবু আউন আরও বলেছেন, ফিলিস্তিন ভূখণ্ডসহ ইসলামি পবিত্র স্থানগুলো রক্ষাকে সব সময় গুরুত্ব দিতে হবে। মুসলমানরা যদি কখনো অত্যন্ত খারাপ অবস্থাতেও পৌঁছে যায় তখনও এ বিষয়টিকে এড়িয়ে যাওয়া চলবে না।

আবু আউন বলেন, কোনো কোনো আরব সরকার ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করছে যা অগ্রহণযোগ্য এবং অযৌক্তিক। বিশ্বের কোনো দেশেরই উচিত নয় খুনি, অপরাধী ও দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করা।

আবু আউন বিস্ময় প্রকাশ করে বলেন, ইসরাইলের কোনো কোনো ইউরোপীয় মিত্র দেশ পর্যন্ত ইসরাইলি পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু দুঃখজনকভাবে কোনো কোনো মুসলিম দেশ ঘাতক ইসরাইলের সঙ্গে সম্পর্ক করতে মরিয়া হয়ে উঠেছে এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আমন্ত্রণ জানাচ্ছে।

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি নির্যাতন দিন দিন বাড়ছে বলেও তিনি জানান।

সূত্র: পার্সটুডে

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!