1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং

“আইয়ুব, এরশাদ আমলেও ডাকসু নির্বাচনে এমন কলঙ্ক হয়নি”

  • আপডেট হয়েছে : সোমবার, ১১ মার্চ, ২০১৯
  • ৩৮ বার পড়া হয়েছে

ডাকসু নির্বাচনে যা হলো তা গোটা নির্বাচনী ব্যবস্থাকে ফের কলঙ্কিত করেছে। আইয়ুব, এরশাদ আমলেও ডাকসু নির্বাচনে এমন কলঙ্ক হয়নি বলে মন্তব্য করেছেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম।

সোমবার দেয়া এক বিবৃতিতে ডাকসু নির্বাচনে নানা অনিয়মের তীব্র নিন্দা জানান সিপিবি নেতৃবৃন্দ।

প্রহসনের অভিযোগ এনে তারা বলেন, ডাকসুর ইতিহাসে এমন কলঙ্ক আর কখনো সংঘটিত হয়নি। সরকার যে নির্বাচনী সংস্কৃতি সৃষ্টি করেছে তা রুখে দেয়া জরুরি।

বিবৃতিতে তারা পুনঃনির্বাচনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যৌথ সংগ্রামের সাথে সংহতি প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্ররা লড়াইয়ের মাধ্যমে কর্তৃপক্ষকে নির্বাচন বাতিলে বাধ্য করতে সক্ষম হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের সংগ্রামী ঐতিহ্য সংরক্ষণে সক্ষম হবে।

বিবৃতিতে ডাকসু নির্বাচনে আগের রাতে ব্যালট পেপারে টিক প্রদান করে বস্তা ভর্তি করে রাখা, ব্যালট পেপার অন্যত্র সরিয়ে রাখা, বুথ জ্যাম করে রেখে শিক্ষার্থীদের ভোট দানে বাধা প্রদান করা, লিটন নন্দী, অরণি, নূরু, দীপ্তিসহ প্রার্থীদের শারীরিক নির্যাতন করাসহ ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন কর্তৃক নানা অনিয়মের তীব্র নিন্দা জানান সিপিবি নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!