1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
উত্তর সিটি নির্বাচনের ভোট নাটক মাত্র : খন্দকার মোশাররফ - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা হাতীবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর আত্মগোপন, র‍্যাবের জালে ধরা পড়লো প্রধান আসামি মামুন গোবিন্দগঞ্জে ৪ মাদক সেবনকারী গ্রেফতার : ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংকোচ নয়, দায়িত্ববোধ গড়ে তুলতে যৌন সচেতনতা প্রয়োজন : ডা. নুসরাত জাহান দৃষ্টি

উত্তর সিটি নির্বাচনের ভোট নাটক মাত্র : খন্দকার মোশাররফ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১ মার্চ, ২০১৯
  • ৪০ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সিটি নির্বাচনে কোন ভোটার উপস্থিতি ছিল না তার পরও লাখ লাখ ভোট পড়েছে। এ থেকে বোঝা যায় উত্তর সিটি নির্বাচনে একটা ভোট নাটক হলো মাত্র।

শুক্রবার বেলা ১১টার দিকে সংসদ ভবন এলাকায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।এসময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিরুত্তাপ ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ৮ লাখ ৩৯ হাজার ৩০২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এ বিষয়ে বিএনপির এ জেষ্ঠ নেতা বলেন, দুই সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল না, প্রার্থীরা কেন্দ্রে কেন্দ্রে ঘুরে ভোটারের দেখা পাননি বলে মন্তব্য করেছেন। তারপরও নাকি লাখ লাখ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন তথ্য দিচ্ছে। এ থেকে বোঝা যায় সিটি নির্বাচনে একটা ভোট নাটক মঞ্চস্থ হয়েছে।

একাদশ সংসদ নির্বাচনের মত সিটি নির্বাচনেও আগের রাতেই গোপনে ব্যালটবাক্স ভর্তি করা হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।

নির্বাচন কমিশনের ভোটার দিবস পালনের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, জনগণের ভোটের অধিকার ক্ষুন্ন করে ভোটার দিবস পালন হাস্যকর।

এসময় তিনি আরো বলেন, জনগণ উত্তর সিটি নির্বাচন প্রত্যাখ্যাত করেছে। জনগণ যে এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর ভোট চায় না সিটি নির্বাচনের অনুপস্থিতি তাই প্রমাণ করে বলে জানান খন্দকার মোশাররফ হোসেন। একইসাথে তিনি ভোটের অধিকার ক্ষুন্ন করে ভোটার দিবস পালনকে হাস্যকর বলে আখ্যা দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!