1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

৭ দফা দাবিতে ভিসির কার্যালয় ঘেরাও করেছে ছাত্রদল

  • আপডেট হয়েছে : রবিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের লক্ষ্যকে সামনে রেখে ৭ দফা দাবিতে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কার্যালয় ঘেরাও করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিল বের করে ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ও কলাভবন ঘুরে মিছিলটি প্রশাসনিক ভবনে অবস্থিত উপাচার্যের কার্যালয়ে যায়। কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে।

এর আগে সাত দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল। সাত দফা দাবিগুলোর মধ্যে রয়েছে-

১. নূন্যতম ৩ মাস সকল ছাত্র সংগঠনের সহাবস্থান ও স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের পরিবেশ নিশ্চিত করার পর ডাকসুর তফসিল ঘোষণা করতে হবে

২. অংশগ্রহণমূলক ও ভীতিহীন পরিবেশে ডাকসু নির্বাচনের লক্ষ্যে হলের পরিবর্তে অ্যাকাডেমিক ভবনে ভোটকেন্দ্র স্থাপন করতে হবে

৩. সকল পর্যায়ের ছাত্র-ছাত্রীদের ভোটার ও প্রার্থী হওয়া নিশ্চিত করার লক্ষ্যে ৩০ বছর বয়সসীমার পরিবর্তে ভর্তি সেশন নির্ধারণ করতে হবে

৪. ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ছাত্র সংগঠনগুলোর কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় নেতাদের প্রচারণায় অংশগ্রহণে বাধা প্রদান করা যাবে না এবং হামলা ,মামলা ও গ্রেফতার না করার বিষয়টি নিশ্চিত করতে হবে।

৫. শান্তিপূর্ণ পরিবেশে ডাকসু নির্বাচনের লক্ষ্যে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ইতোমধ্যে বিভিন্ন শিক্ষার্থী ও নেতাদের ওপর হওয়া হামলার সুষ্ঠু বিচার করতে হবে।

৬. ডাকসু নির্বাচনের লক্ষ্যে গঠিত কমিটিগুলোকে পূনর্গঠন করতে হবে এবং নিরপেক্ষ ও গ্রহণযোগ্য শিক্ষকদের এসব কমিটিতে অন্তর্ভূ্ক্ত করতে হবে

৭. ডাকসু গঠনতন্ত্রের ৫ এর (এ) অগণতান্ত্রিক ধারাটি সংশোধন করে সভাপতি ও ছাত্র সংসদের যৌথ সিদ্ধান্তের বিষয় সংযোজন করতে হবে এবং ৮ এর (এম) ধারাটি সংশোধন করতে হবে।

প্রসঙ্গত, আগামী ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ২৫ ফেব্রুয়ারির মধ্যেই প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলো চূড়ান্ত করা হবে

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!