1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

১৫ হাজার পর্নো ও ২ হাজার জুয়ার সাইট বন্ধ হচ্ছে

  • আপডেট হয়েছে : সোমবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

শিশুদের জন্য অনলাইন দুনিয়া নিরাপদ রাখতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এবার ৫৬টি ওয়েবসাইট (ডোমেইন নাম) বন্ধ করার নির্দেশ দিয়েছে।

রবিবার (১৭ ফেব্রুয়ারি) বিটিআরসি দেশের আইআইজিগুলোকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) এই নির্দেশ পাঠায়। এদিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার তার ফেসবুক পেজে জানিয়েছেন, ১৫ হাজার ৬৩৬টি পর্নো ও ২ হাজার ২৩৫টি জুয়ার সাইট বন্ধ করা হবে।

জানা যায়, শিশুদের জন্য ক্ষতিকর কনটেন্ট আছে এমন সাইটগুলো বিটিআরসির পাঠানো ব্লকের তালিকায় রয়েছে। ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক নির্দেশনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নির্দেশনা পাওয়ার পরই তা বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে।’

এদিকে সোমবার দুপুরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ সম্পর্কিত স্ট্যাটাসে লিখেছেন, ‘এবার খোঁজ পেলাম ১৫ হাজার ৬৩৬টি পর্নো ও ২ হাজার ২৩৫টি জুয়ার সাইট। সঙ্গে আছে টিকটক ও বিগো। সবগুলোতেই পড়ছে তালা।’

এর আগে সম্প্রতি পাঁচ দফায় চার হাজারের বেশি পর্নো ওয়েবসাইট বন্ধ করেছে বিটিআরসি। এছাড়া দুই দফায় ১৭৮টি অনলাইনে জুয়া খেলার সাইট বন্ধ করে নিয়ন্ত্রক সংস্থাটি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!