1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান তারাগঞ্জের বামন দিঘীতে গাছবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

সেই ইউএনওর ফেসবুক স্ট্যাটাসের বিষয় তদন্তের নির্দেশ: প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : সোমবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগম বীনাকে ওএসডির ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকালে তিনি জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ‘নারায়ণগঞ্জ সদর ইউএনও’র আবেগঘন ফেসবুক স্ট্যাটাস’ শীর্ষক সংবাদ প্রকাশিত।

বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রকাশিত হওয়ার পর রোববার নারায়ণগঞ্জ প্রশাসনে তোলপাড় শুরু হয়। ঐ দিন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ নিয়ে ব্যাপক আলোচনা হয়। গণমাধ্যমে খবরটি প্রকাশ হলে সেটি প্রধানমন্ত্রীর নজরে আসে।

তিনি বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য জনপ্রশাসনকে নির্দেশ দেন। এবং গত ৪ ফেব্রুয়ারি হোসনে আরা বেগম বীনাকে ওএসডি করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া জানিয়েছেন, মাতৃত্বকালীন ছুটি ভালোভাবে ব্যবহার করতেই সদর ইউএনও হোসেন আরা বিনাকে ওএসডি করা হয়েছে। তার ভাষ্যমতে, ‘ওএসডি সম্পর্কে আমাদের ধারণা নেগেটিভ। আসলে ওএসডি মানে পরবর্তীতে কোথায় পাঠানো যায় সে সময়ের জন্য স্থগিত রাখা।

রোববার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনে আরা বেগম বীনার নির্বাচনের সময় করা কাজের প্রশাংসা করেন। পাশাপাশি এউএনও ও তার সন্তানের সুস্থতা কামনায় সকলকে দোয়া করার কথা বলেন।

রোববার বিকেলে মুঠোফোনে ইউএনও হোসনে আরা বীনা বলেন, রোববার আমার বাচ্চার অবস্থা একটু উন্নত হয়েছে। শনিবার একটু বেশী খারাপ ছিল। একটি অপারেশন ও মানসিক চাপে আমি এখনও অসুস্থ। ডাক্তার এখনো আমাকে রিলিজ দেননি।

ওএসডির বিষয়ে কোন পদক্ষেপ নিবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রথমে আমার সন্তান সুস্থ হওয়া জরুরী। সে সুস্থ হলে পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিবো। এখন শুধু আমার সন্তানের জন্য দোয়া চাই। পেশাগত কিছু সমস্যার কারণে সেই কর্মকর্তার নাম বলা যাচ্ছে না।

সম্প্রতি বদলি হয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনে আরা বেগম বীনা। ইউএনও হোসনে আরা বেগম বীনার বিদায়ের আগ মুহূর্তে সন্তান সম্ভাবা হওয়ার বিষয়টি নিয়ে বেশ আলোচিত হয়েছে।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তার কোল জুড়ে আসে প্রথম সন্তান। তবে সন্তান অপরিপক্ক জন্ম নেওয়ায় বর্তমানে স্কয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে (এনআইসিও) আছে। দীর্ঘ ৯ বছরের দাম্পত্য জীবনের পর মা হয়ে সৌভাগ্যবতী হলেও সাধনা লব্ধ সন্তানের এমন শারীরিক অবস্থা দেখে মানসিকভাবে ভেঙে পড়েন এই ইউএনও। তার নিষ্পাপ সন্তানের এমন অবস্থার জন্য একজনকে দায়ী করে গত ৮ ফেব্রুয়ারি রাতে বীনা তার ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!