1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান তারাগঞ্জের বামন দিঘীতে গাছবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা নির্বাচন সামনে রেখে পলাশবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নজরুল ইসলাম

সাঘাটায় নববধুর লাশ উদ্ধার

  • আপডেট হয়েছে : শনিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪০ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের হাটভরতখালী গ্রামে স্বামীর শয়ন ঘরের বিছানা থেকে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চামেলী আক্তার (১৯) নামে এক নববধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত চামেলী আক্তার ওই গ্রামের সুজন মিয়ার স্ত্রী ও একই উপজেলার পদুমশহর ইউনিয়নের টেপাপদুমশহর গ্রামের মোস্তফা মিয়ার মেয়ে।

সাঘাটা থানার ওসি মোস্তাফিজার রহমান, গত ২৫ জানুয়ারী ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে সুজন মিয়ার সাথে চামেলী আক্তারের বিয়ে হয়। বিয়ের নয়দিন পর আজ ২ ফেব্রয়ারী শনিবার ভোর রাতে সুজন মিয়ার পরিবারের লোকজন ফোন করে চামেলীর বাবার বাড়ীর লোকজনকে অসুস্থতার কথা জানান। পরে চামেলীর বাড়ির লোকজন ভোর রাতেই সুজনের বাড়িতে এসে সুজনের শয়ন কক্ষের খাটের উপর চামেলীর লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, এসময় সুজন মিয়া ও তার বাড়ির লোকজনকে সেখানে পাওয়া যায়নি। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।
চামেলী আক্তারের বাবা মোস্তফা মিয়ার অভিযোগ, বিয়ের নয়দিনের মাথায় আমার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই। এদিকে শনিবার দুপুরে সুজন মিয়ার বাড়িতে গিয়ে তাদের ঘরবাড়ী তালাবদ্ধ দেখা যায় এবং শনিবার বিকেল চারটায় এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!