1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

লালমনিরহাটে বাস-ইজিবাইক সংঘর্ষ, নিহত ৫

  • আপডেট হয়েছে : বুধবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৯ বার পড়া হয়েছে

লালমনিরহাট সদর উপজেলার কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে বড়বাড়ি এলাকায় বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ইজিবাইক যাত্রী দুইজন নারী, দুইজন পুরুষ ও একজন শিশু। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে বড়বাড়ি বাজার এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কুড়িগ্রামগামী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন ও কুড়িগ্রাম সদর হাসপাতালে দুইজন মারা যান।

আহতদের উদ্ধার করে লালমনিরহাট ও কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত পাঁচজনের মধ্যে শিশু ও নারীর মরদেহ কুড়িগ্রাম সদর থানায় নেয়া হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে নিহত তিনজনের মরদেহ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!