1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

রোহিঙ্গাদের নিপীড়নের ‘সুনির্দিষ্ট প্রমাণ’ নেই : মিয়ানমার সেনাপ্রধান

  • আপডেট হয়েছে : রবিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪০ বার পড়া হয়েছে

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর নিপীড়ন চালানোর অভিযোগ ফের উড়িয়ে দিয়েছেন দেশটির সেনাপ্রধান মিন অং হ্লায়াং। জাপানি সংবাদমাধ্যম আশাহি শিমবুনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা নিপীড়নের ‘সুনির্দিষ্ট প্রমাণ’ নেই।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) আশাহি শিমবুন সাক্ষাৎকারটি প্রকাশ করেছে।

২০১৭ সালে রোহিঙ্গা নিপীড়ন শুরুর পর থেকে এই প্রথম আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে মিন অং হ্লায়াং সাক্ষাৎকার দিলেন। মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটনের অভিযোগে দেশটির সেনাপ্রধান ও অপর পাঁচ শীর্ষ সেনা কমান্ডারকে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের তদন্তকারীরা। এর জবাবেই এ দাবি করেছেন মিয়ানমার সেনাপ্রধানের।

২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর সামরিক বাহিনীর অভিযানের কারণ জানাতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমার সেনাঘাঁটিতে ভয়াবহ জঙ্গি হামলা করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। তাদের গ্রেফতারের লক্ষ্যেই অভিযান চালানো হয়েছিল। নিপীড়ন করা হয়নি।

এদিকে জাতিসংঘের শরণার্থীবিষয়ক প্রধান ফিলিপ্পো গ্রান্ডি জানিয়েছেন, তিনি মিয়ানমারের সেনাপ্রধানের কোনো সাক্ষাৎকার দেখেননি। তবে গত বছর জাতিসংঘের সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করে মিয়ানমার সরকার। সেখানে রোহিঙ্গা নিপীড়নের বিষয়টি স্পষ্ট উল্লেখ রয়েছে। রোহিঙ্গাদের নিজ আবাসে ফিরে যাওয়ার পূর্ণ অধিকারের বিষয়েও সম্মতি প্রকাশ করেছে মিয়ানমার।

তিনি আরও বলেন, আমরা রোহিঙ্গা সংকট সমাধানে কাজ করে যাচ্ছি। এটাই আমাদের একমাত্র লক্ষ্য। কারো ব্যক্তিগত সাক্ষাৎকার বিবেচনার বিষয় নয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!