1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ

যেকোনো আলোচনায় আমরা রোহিঙ্গা ইস্যু তুলে ধরি: পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : বুধবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক অঙ্গনে যেকোনো আলোচনা সভায় বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বিষয়টি তুলে ধরা হয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

তিনি বলেছেন, ‘যেকোনো আলোচনায় আমরা রোহিঙ্গা ইস্যু তুলে ধরি। তার ফলে একটি কাজ হয়েছে, বিশ্বজুড়ে আমাদের পক্ষে জনমত তৈরি হয়েছে। সরকারগুলো আমাদের সপক্ষে আছে। কিন্তু এর সমাধান এত সহজ নয়। আমরা এর সমাধানের জন্য কাজ করছি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মান সফর নিয়ে বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। নতুন করে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি শেখ হাসিনার প্রথম বিদেশ সফর। দেশে ফেরার পথে তিনি সংযুক্ত আরব আমিরাত সফর করবেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, এই সফরে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এ সময় রোহিঙ্গা ইস্যুতে দুই দেশের মধ্যে আলোচনা হবে। তা ছাড়া প্রধানমন্ত্রীর এ সফরের সময় জার্মানির সুপরিচিত কিছু প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হবে। সেখানে বিদ্যুৎসহ নানা খাতে বড় বিনিয়োগ আসতে পারে বলে জানান আবদুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুজন রাষ্ট্রপ্রধান যখন আলোচনা করেন, তাঁরা তাঁদের দেশের প্রায়োরিটি ইস্যুগুলো নিয়েই আলোচনা করেন। আমাদের দেশে রহিঙ্গা একটি ইম্পর্টেন্ট ইস্যু, ডেভেলপমেন্ট একটা ইম্পর্টেন্ট ইস্যু।’

দেশ দুটিতে ছয় দিনের সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানির মিউনিখে একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেন। এ ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি প্রতিরক্ষা প্রদর্শনীতে যোগ দেবেন। তিনি মধ্যপ্রাচ্যের দেশটির সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকও করবেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!