1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

যথা সময়ে জবাব দেবে পাকিস্তান: পাক পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরাইশী বলেছেন, যথা সময়ে এবং যথাযথভাবে যুতসই স্থানে ভারতের হামলার জবাব দেবে পাকিস্তান। ভারতের হামলার বিষয়টি নিয়ে তারা বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করছেন। সবাইকে সম্পৃর্ক্ত করা হচ্ছে।

মঙ্গলবার ভোরের এ হামলা নিয়ে এক জরুরি বৈঠকের পর সংবাদ সম্মেলনে দুপুরে তিনি একথা জানান।

প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক জরুরি বৈঠকের পর সংবাদ সম্মেলনে আসেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরাইশী। অর্থমন্ত্রী আসাদ ওমর ও প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খটক এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মাহমুদ কোরাইশী বলেন, যে স্থানে ভারত হামলা চালিয়েছে; সেখানে দেশী ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে নিয়ে ঘটনা দেখানো হবে। হেলিকপ্টার প্রস্তুত আছে, এখন শুধু আবহাওয়া ঠিক থাকলেও রওনা হব আমরা। সারা বিশ্বকে ভারতের অপপ্রচার সর্ম্পকে জানাতে চাই।

তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী ইমরান খান ফোনে কথা বলেছেন।

পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ বলেন, ইতিমধ্যে ওআইসির একটি বৈঠক শুরু হয়েছে; সেখানে ভারতের হামলার ব্যাপারটি উপস্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ গাড়িবহরে আত্মঘাতী হামলায় ৪০ জন জওয়ানের মৃত্যু হয়। এর পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলার পর দায় স্বীকার করেছে পাকিস্তানের জঙ্গি সংগঠন জয়েশ-ই-মোহাম্মদ।

ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে ওই হামলা নিয়ে দোষারোপ করা হলেও; পাকিস্তান বলছে এ হামলায় তাদের কোনও দায় নেই। এর মধ্যেই মঙ্গলবার ভোরে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে হামলা চালিয়েছে ভারত।সূত্র- ডন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!