1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান তারাগঞ্জের বামন দিঘীতে গাছবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা নির্বাচন সামনে রেখে পলাশবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নজরুল ইসলাম

মোদির গদি নাড়াতে চান তিন অগ্নিকন্যা

  • আপডেট হয়েছে : রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৭ বার পড়া হয়েছে

ভারতে আগামী মে মাসে যে লোকসভা নির্বাচন হতে যাচ্ছে সে নির্বাচনে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফের ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন। মোদির স্বপ্নের মুখে ছাই ঢেলে দিতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী, মমতা ব্যানার্জি, মায়াবতী এই তিন নারী। তারা তিনজনই ক্ষমতাবান নারী রাজনীতিবিদ।

প্রথমজন হলেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। ভারতীয় রাজনীতির অন্যতম আলোচিত নেহেরু-গান্ধী পরিবারের অংশ তিনি। ১৯৪৭ সালে ব্রিটিশদের শাসনের অবসানের পর ভারত শাসন করে আসছে এই পরিবার। লোকসভা নির্বাচেনর আগে বড় চমক ও সাধারণ সম্পাদকের পদ দিয়ে প্রিয়াঙ্কাকে সক্রিয়ভাবে রাজনীতিতে আনে কংগ্রেসে। দেশটির সবচেয়ে জনবহুল উত্তর প্রদেশের দায়িত্ব দেয়া হয়েছে তাকে।

মোদির জন্য আতঙ্ক হয়ে ওঠা বাকি দু’জন হলেন অগ্নিকন্যা হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর উত্তর প্রদেশের সাবেক মূখ্যমন্ত্রী মায়াবতী। তারা দু’জনই ক্ষমতাসীন মোদির ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালিয়েন্সকে ক্ষমতা থেকে নামাতে বড় বিরোধী জোট তৈরি করছে। তবে এখন পর্যন্ত তাদের মধ্যে বলিষ্ঠ কোনো চুক্তি হয়নি।

পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ১৯৯৭ সালে কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে গড়ে তোলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। নির্বাচনের আগে থেকেই ঘোষণা দিয়ে বিজেপির বিরোধিতায় নেমেছেন। গত মাসে কলকাতায় বিজেপিবিরোধী এক বিশাল সমাবেশ করে সারা দেশের দৃষ্টি আকর্ষণ করেছেন। তার সেই সমাবেশে ভারতের বিভিন্ন রাজ্যের বর্তমান ও সাবেক মূখ্যমন্ত্রীসহ অনেক নামকরা রাজনীতিবিদ যোগ দিয়েছেন।

উত্তর প্রদেশের হিন্দু দলিতদের কাছে ব্যাপক জনপ্রিয় নেত্রী মায়াবতী। তিনিও মোদির জন্য আরেক আতঙ্ক। গত মাসে তার বহুজন সমাজ পার্টি (বিএসপি) জোট গড়েছে এক সময়ের প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির (এসপি) অখিলেশ যাদবের সঙ্গে। তবে কংগ্রেসকে কোনো ধরনের সুবিধা দেওয়ার কথা নাকচ করে দিয়েছেন এই দুই হেভিওয়েট নেতা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!