1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান তারাগঞ্জের বামন দিঘীতে গাছবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা নির্বাচন সামনে রেখে পলাশবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নজরুল ইসলাম

মির্জা ফখরুলও শপথ নেবেন: কাদের

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৯
  • ১৯৯ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনী এলাকার জনগণের চাপে শেষ পর্যন্ত সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

প্রসঙ্গত, একাদশ নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করা বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট শপথ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্য সবাই শপথ নিলেও বিএনপি ও ঐক্যফ্রন্টের ৮ নির্বাচিত সদস্য এখনও শপথ নেননি। তবে ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত গণফোরাম নেতা সুলতান মনসুর ভোট করার সিদ্ধান্ত নিয়েছেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল তার এলাকায় (বগুড়া-৭) যেখানে তিনি নির্বাচিত হয়েছেন, তাদের চাপের মুখে কতকাল দলীয় সিদ্ধান্ত মেনে নিতে পারবেন সেটিও তো ভেবে দেখতে হবে। আমার তো মনে হয় তিনিও সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। আর স্ট্রাটেজিক (কৌশলগত) কারণে পরে শপথ নেয়ার সিদ্ধান্ত বদলাতে পারে বিএনপি।

একাদশ সংসদ নির্বাচনে বিএনপির নেতাকর্মীদের আওয়ামী লীগ টাকা খাইয়েছে, এমন অভিযোগের বিষয়ে ব্রিফিংয়ে সেতুমন্ত্রী বলেন, আমরা আমাদের প্রার্থীদেরই টাকা দিতে পারি না। বিএনপিকে টাকা দেব কোন দুঃখে।

৩০ ডিসেম্বর নির্বাচনে গণজাগরণ ঘটেছে মন্তব্য করে তিনি বলেন, সারা দেশে গণজাগরণ হয়েছে। বেশিরভাগ আসনে আমরা বিপুল ভোটে জয়লাভ করতে যাচ্ছি। সে অবস্থায় আমরা অন্যকে কেন ঘুষ দিতে যাব? এর কোনো দরকার আছে? এটি অপ্রয়োজনীয়।

বিএনপি উপজেলা নির্বাচনে দলীয়ভাবে অংশ না নেয়ার ঘোষণা দিলেও ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি উপজেলা নির্বাচনে স্বতন্ত্রভাবে দলীয় প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!