1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান তারাগঞ্জের বামন দিঘীতে গাছবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

মানিকগঞ্জে সেই ধর্ষণ কারী দুই পুলিশ গ্রেফতার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৮ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের সাটুরিয়ায় এক নারীকে দু’দিন আটকে রেখে ধর্ষণের মামলায় দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার রাত ২টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দু’জন হলেন-সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার হোসেন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাজহারুল ইসলাম। মঙ্গলবার সকালে সাটুরিয়া থানার ওসি আমিনুর ইসলাম সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, বর্তমানে তারা পুলিশ হেফাজতে সাটুরিয়া থানায় আছে। দুপুরের দিকে তাদের আদালতে তোলা হতে পারে। সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার হোসেন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাজহারুল ইসলামের বিরুদ্ধে দু’দিন আটকে রেখে ধর্ষণ ও মাদক সেবন করানোর অভিযোগ করেছিলেন সাভারের এক নারী।

রোববার জেলা পুলিশ সুপার অভিযোগটি পেয়ে মানিকগঞ্জ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান ও ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার হামিদুর রহমান সিদ্দীকীকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেন। তদন্তে প্রাথমিক সত্যতা পায় তদন্ত কমিটির সদস্যরা। ওই ঘটনায় সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপর তাদের গ্রেফতার করা হয়।

ভুক্তভোগী নারী জানান, রোববার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর সোমবার বিকেলে তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের তদন্ত কমিটি। পরে সোমবার সন্ধ্যায় তিনি বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!