1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

ভারতে পাকিস্তানি হাই কমিশনারকে ডেকে পাঠাল ইসলামাবাদ

  • আপডেট হয়েছে : সোমবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৩৫ বার পড়া হয়েছে

জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলা ঘিরে প্রতিবেশি দুই দেশের চলমান উত্তেজনার মাঝে ভারতে নিযুক্ত হাই কমিশনারকে ইসলামাবাদে ডেকে পাঠিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার ভারতীয় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর গাড়ি বহরে জঙ্গি হামলায় ৪০ জনের বেশি সদস্যের প্রাণহানি ঘটে।

এ নিয়ে দুই দেশের সম্পর্কে চরম উত্তেজনা শুরু হয়েছে। এর মাঝেই সোমবার সকালের দিকে কাশ্মীরের একই জেলায় সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর একজন মেজর ও তিন সদস্যের প্রাণহানি ঘটেছে।

সোমবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল টুইটারে দেয়া এক বার্তায় বলেছেন, আমরা পরামর্শের জন্য ভারতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনারকে ডেকে পাঠিয়েছি। সোমবার সকালের দিকেই তিনি নয়াদিল্লি ত্যাগ করেছেন।

সোমবার পুলওয়ামায় সেনাবাহিনীর এনকাউন্টারে বৃহস্পতিবারের হামলার মূলহোতা আব্দুল রশিদ গাজী ওরফে কামরান ওরফে আফগানি নিহত হয়েছে বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদের এই কমান্ডার ছাড়াও আরো এক জঙ্গি সেনা অভিযানে মারা গেছেন।

এর আগে গত শুক্রবার ভারতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সোহাইল মাহমুদকে তলব করে পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় কূটনৈতিক প্রতিবাদ জানায় নয়াদিল্লি। একই দিনে পাকিস্তানে নিযুক্ত ভারতের হাই কমিশনার অজয় বিসারিয়াকেও নয়াদিল্লিতে ডেকে পাঠায় ভারত।

সূত্র : এনডিটিভি, ইন্ডিয়া ট্যুডে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!