1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

বিষাক্ত মদ পানে ৩২ জনের মৃত্যু

  • আপডেট হয়েছে : শনিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৫১ বার পড়া হয়েছে

ভারতের আসাম প্রদেশে ৯ নারীসহ মোট ৩২ জন চা-বাগানকর্মীর মৃত্যু হয়। আরও ৫০ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঘটনাটি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। পুলিশ জানায়, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। গুয়াহাটি থেকে ৩১০ কিলোমিটার দূরে গোলাঘাটের চা বাগানের আরও অনেক কর্মীকে বৃহস্পতিবার রাতে এই একই কারণে হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। গুয়াহাটির সরকারি হাসপাতালের চিকিৎসক দিলীপ রাজবংশী বলেন, ‘বিষাক্ত দেশি মদ’ পান করার জন্যই এই মৃত্যু। জোরহাট মেডিকেল কলেজে ভর্তি করা ১০ জনের আজ মৃত্যু হয়।

স্থানীয় বিধায়ক মৃণাল শইকিয়া সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, প্রায় ১০০ জন ওই বিষাক্ত মদপান করেছিল। খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ে তারা। তারপরই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই বিষ মদ খেয়ে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে মারা গিয়েছিল ১০০ জনের বেশি মানুষ। তার দু’সপ্তাহের মধ্যেই ফের আসামে ঘটল এই ঘটনা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!