1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র

বিজিবি-গ্রামবাসী সংঘর্ষের ঘটনায় দুই শতাধিক গ্রামবাসির বিরুদ্ধে মামলা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৫১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবি-গ্রামবাসী সংঘর্ষের ঘটনায় বিজিবির গুলিতে নিহত নবাব আলী ও সাদেকুল ইসলামসহ ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে হরিপুর থানায় মামলা করেছে বিজিবি। শুক্রবার বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষে নায়েব সুবেদার জহুরুল ইসলাম বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলার বিষয়ে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক ল্যা. কর্নেল তুহিন মো. মাসুদ জানান, মঙ্গলবার বহরমপুর গ্রামে বিজিবির উপর হামলার ঘটনায় বেতনা বিওপির নায়েব সুবেদার জহুরুল ইসলাম বাদি হয়ে ২ শতাধিক হামলাকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুজ্জামান মামলার কথা স্বীকার করে বলেন, গত মঙ্গলবার বহরমপুর গ্রামে বিজিবির জব্দকৃত গরুকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিজিবি-গ্রামবাসীর সংঘর্ষ হয়। এতে গুলিতে ৩ জন নিহত ও বিজিবি সদস্য প্রায় ২০ জন আহত হয়। গরু পাচার ও ছিনতাইয়ের অভিযোগ এনে বিজিবির পক্ষ থেকে ওইদিন গুলিতে নিহত নবাব আলী ও সাদেকুল ইসলামসহ ২ শতাধিক মানুষকে মামলায় আসামি করা হয়েছে ।

উল্লেখ্য, চোরাই গরু ঢুকেছে সন্দেহে বিজিবি সদস্যরা গত মঙ্গলবার হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের বহরমপুর গ্রামে অভিযান চালিয়ে কয়েকটি গরু জব্দ করে ট্রাকে তুললে গ্রামবাসী বাধা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। বিজিবি সদস্যরা তখন গুলি চালালে ৩ জন নিহত হন, আহত হন বিজিবি সদস্যসহ অন্তত ২০ জন।

নিহতরা হলেন- রুহিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে নবাব আলী ও জহিরুলের ছেলে সাদেক মিয়া এবং বহরমপুর গ্রামের নূর ইসলামের ছেলে জয়নাল।

বিজিবির দাবি, জব্দ করা গরু বিওপিতে নেওয়ার সময় চোরা কারবারিরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি চালাতে বাধ্য হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!