1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

বিএনপির মুখে অগ্নিকাণ্ড নিয়ে মন্তব্য শোভা পায় না: তথ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

বিএনপি যেগুলো করেছে, সেগুলো দুর্ঘটনা ছিল না, ঘটনা ছিল। যারা মানুষ পুড়িয়ে হত্যা করে, তাদের মুখে চকবাজারের অগ্নিকাণ্ড নিয়ে মন্তব্য শোভা পায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘অভিনয় শিল্পীসংঘের’ দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘চকবাজারের অগ্নিকাণ্ড নিয়ে সরকারকে দায়ী করে বিএনপি দায়িত্বজ্ঞানহীন ও অগ্রহণযোগ্য বক্তব্য দিচ্ছে। সরকারবিরোধী আন্দোলনের নামে তারা অগ্নিসন্ত্রাস করেছে। বহু মানুষকে পুড়িয়ে মেরেছে। সে দায় দলটির নেতা হিসেবে খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেউই এড়াতে পারেন না।’

চকবাজারের অগ্নিকাণ্ড উদ্দেশ্যমূলক কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তেই সত্য বেরিয়ে আসবে।’

হাছান মাহমুদ বলেন, ‘চকবাজারের মর্মান্তিক ঘটনায় প্রধানমন্ত্রী বিনিদ্র রাত কাটিয়েছেন। বারবার দিক-নির্দেশনা দিয়েছেন। সরকার পূর্ণ তৎপর রয়েছে। বিরোধী দলের উচিত এ ধরনের দুর্ঘটনায় সরকারের পাশে দাঁড়িয়ে পরিস্থিতি মোকাবিলা করা।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!